শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আমির খানের প্রথম বিয়ে বরবাদ হয়েছিল পাকিস্তানি ক্রিকেটারের জন্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৬৬ বার

বলিউডের জনপ্রিয় অভিনতো আমির খান প্রথম বিয়ে করেছিলেন রিনা দত্তকে। নিজের প্রথম ছবি ‘কায়ামত সে কায়ামত তক’ ছবি মুক্তির আগেই আইনি মতে রিনাকে বিয়ে করেছিলেন এই অভিনেতা। কিন্তু সেই বিয়ে পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের জন্য বরবাদ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
আমির বলেন, ‘আমরা পালিয়ে বিয়ে করেছিলাম, তারপর বাড়ি ফিরে আসি এমনভাবে, যেন কিছুই হয়নি আমরা ভাবছিলাম, সবাই জিজ্ঞেস করবে—’এতক্ষণ কোথায় ছিলে? কিন্তু সেদিন ছিল ভারত-পাকিস্তান ম্যাচ, সবাই এতটাই ম্যাচে ডুবেছিল যে কেউ বুঝতেই পারেনি যে আমরা সারা দিন বাড়িতে ছিলাম না।’
সেই ম্যাচই আমিরের জন্য বিষাদের কারণে পরিণত হয়। তিনি বলেন, ‘সেই দিনটা ছিল সেই ঐতিহাসিক ভারত-পাকিস্তান ম্যাচ। যেখানে শেষ বলে জাভেদ মিয়াঁদাদ ছক্কা মেরে ভারতকে হারিয়ে দিয়েছিলেন। সেদিন আমরাই জিতছিলাম, তাই কারো মনেই পড়েনি আমাদের খোঁজ নেয়ার কথা। আমিও বাড়ির সবার সঙ্গে বসে ম্যাচ দেখছিলাম, কিন্তু জাভেদের সেই ছক্কা আমার দিনটা একেবারে বরবাদ করে দিল।’
পরবর্তীতে জাভেদ মিয়াঁদাদের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা জানিয়ে আমির বলেন, ‘একবার বিমানে জাভেদ ভাইয়ের সঙ্গে দেখা হয়। আমি বলি, ‘জাভেদ ভাই, আপনি ঠিক করেননি। আপনি আমার বিয়েটা বরবাদ করে দিয়েছেন।’ উনি অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘কীভাবে?’ তখন আমি বলি, ‘সেদিন আপনি ছক্কা মেরেছিলেন। আর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম’।”
পরে তাদের গোপন বিয়ের কথা জানতে পেরে রীনার পরিবার মোটেও খুশি হয়নি। এমনকি রীনার বাবা হৃদরোগে আক্রান্ত হন। তবে এই ঘটনাই শেষ পর্যন্ত দুই পরিবারকে কাছাকাছি আনে। তবে ২০০২ সালে আমির ও রীনার মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories