শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পূজায় আসছে টানবাজারের গল্পে সিনেমা ‘রঙবাজার’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৭২ বার

দুর্গোৎসবে মুক্তি পেতে যাচ্ছে রাশিদ পলাশের সিনেমা ‘রঙবাজার’। এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। এতে উঠে এসেছে ৪০০ বছরের পুরনো যৌনপল্লি এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার গল্প।
লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘রঙবাজার’র শুটিং শুরু হয়েছিল ২০২২ সালে। বেশিরভাগ দৃশ্যধারণ হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে।
অবশেষে সিনেমাটি মুক্তির বিষয়ে রাশিদ পলাশ বলেন, ‘‘অনেক আগেই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত ছিল। প্রযোজনা সংস্থা সঠিক সময়ের অপেক্ষা করছিল। কারণ, এটি সব বয়সীদের জন্য নয়। একটি নির্দিষ্ট শ্রেণিকে লক্ষ্য করেই নির্মিত হয়েছে। গত বছর মুক্তির পরিকল্পনা করলেও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তা সম্ভব হয়নি। তাই দুর্গাপূজায় মুক্তি দিতে চাই। কারণ, দুর্গাপূজা আমার জন্য বিশেষ। এই উৎসবেই আমার ‘পদ্মাপুরাণ’ মুক্তি পেয়েছিল। আশা করছি এবারও দর্শকের ভালোবাসা পাবো।’
সিনেমার গল্প প্রসঙ্গে রাশিদ পলাশ বলেন, ‘যৌনপল্লিকে নিয়ে এই সিনেমার গল্প। সভ্য সমাজ এই পেশাকে সব সময় অন্য চোখে দেখে। সময়ের সঙ্গে এই পেশারও রং পাল্টেছে, সেটাই তুলে ধরা হয়েছে সিনেমায়। টানবাজারের (নারায়ণগঞ্জের একসময়ের যৌনপল্লি) উচ্ছেদ-পরবর্তী কী পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আমরা সিনেমায় তুলে ধরেছি। উচ্ছেদ করার পর এই পেশা বিলুপ্ত হয়েছে নাকি আরও খারাপভাবে ছড়িয়ে পড়েছে, সেটাও দেখানোর চেষ্টা করেছি।’
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, শাহজাহান সম্রাট, মৌসুমী হামিদ, মানিক সাহা, লুৎফুর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories