শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঘর ভাঙল বাঙালি অভিনেত্রী সুস্মিতা রায়ের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬৭ বার

টালিউড ইন্ডাস্ট্রির ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়। তার স্বামী সব্যসাচী চক্রবর্তী পেশায় একজন সাংবাদিক। এর বাইরে সব্যসাচীর আরও একটি পরিচয় হচ্ছে, তিনি জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তীর ভাই। গত কয়েক মাস ধরেই টালিপাড়ায় গুঞ্জন ছিল―বিচ্ছেদের পথে হাঁটছেন সুস্মিতা ও সব্যসাচী।
এতদিন বিচ্ছেদ গুঞ্জন থাকলেও এবার সেটিই সত্য হলো। মঙ্গলবার (১ জুলাই) অভিনেত্রী সুস্মিতার জন্মদিন। জীবনের বিশেষ এই দিনেই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের খবর জানালেন তারা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সব্যসাচী এদিন লিখেছেন, ‘ভালো থাক। বড় হ আরও। জন্মদিনে আশার শেষতম শুভেচ্ছায় ভালো থাকিস।’
তিনি আরও লিখেছেন, ‘নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দুই পক্ষের মিলল না, মন খারাপ দুই পক্ষেরই। সেসব কাটিয়েই এগিয়ে যাওয়া হোক।’ তবে সব্যসাচী সুস্মিতার জন্মদিনের শুভেচ্ছায় নিজেদের বিচ্ছেদের খবর জানালেও এর পেছনে উঁকি দিচ্ছে তাদের বিয়ের সাজ।
এদিকে তারকাদের বিচ্ছেদ নিয়ে চর্চা হওয়া নতুন কিছু নয়। বিষয়টিকে সামনে রেখে সুস্মিতা-সব্যসাচীর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন অভিনেতা সব্যসাচী। তিনি জানিয়েছেন, অন্যদের চর্চা ও সমালোচনা অনুগ্রহ করে এখানেই শেষ হোক।
সব্যসাচী আরও জানিয়েছেন, আপনাদের কাছে দুই পক্ষেরই গলাগলি আশা করছি, কোনো গালাগালি নয়। তারপর আপনাদের সব ইচ্ছা। এই পোস্ট দুই পক্ষের সম্মতিক্রমে, আলোচনা করে। আপনারা এবার অনুগ্রহ করে আলোচনা থামান। দু’জনেরই আলাদা করে অনেক কিছু করার বাকি আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories