শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অসুস্থতায় ভুগছেন অভিনেতা জোভান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৭৯ বার

দীর্ঘমেয়াদী এক অসুখে ভুগছেন ছোটপর্দার আলোচিত অভিনেতা ফারহান আহমেদ জোভান। এ কারণে নিজের সঙ্গে অন্যদের ভালো ব্যবহার করার কথাও জানিয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই তথ্য জানিয়েছেন এ অভিনেতা।
শনিবার (২৮ জুন) রাত ৮টা ৪৩ মিনিটে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে জোভান জানান, দীর্ঘদিন ধরে মাইগ্রেনে আক্রান্ত তিনি। এ ধরনের অসুস্থতায় বাড়তি যত্ন কিংবা সচেতনতা তৈরিরও বার্তা দিয়েছেন তিনি।
জোভান পোস্টে নিজের একটি ছবি জুড়ে দিয়ে লিখেছেন, আমার মাইগ্রেন আছে, আমার সঙ্গে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই বা কয়দিন? বেশি গরম পড়লে আমাদের মাথাব্যথা করে, আবার বেশি শীত পড়লেও মাথাব্যথা করে। এখন বৃষ্টির সিজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথাব্যথা করে।’
তিনি আরও লিখেছেন, ‘মাইগ্রেন রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে। একটু এদিক-সেদিক হলেই ব্যথা এসে হাজির। তাই বলছি, যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত। আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।’
প্রসঙ্গত, ২০১১ সালে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায় জোভানকে। আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার পর্দায় দেখা যায় তাকে। তারপর ধারাবাহিকভাবে নাটকে অভিনয় করে গেছেন। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে।
এবারের কুরবানির ঈদে তার অভিনীত ‘আশিকী’ নাটকটি ব্যাপক সাড়া ফেলে। ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে কয়েক সপ্তাহ শীর্ষে ছিল। এতে তার সঙ্গে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories