শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালার জীবন থেমে গেল ৪২ এ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৮১ বার

ভক্তদের জন্য এক দুঃসংবাদই বটে! হিন্দি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে ঝড় তোলায় সেই আবেদনময়ী মডেল শেফালি জরিওয়ালা আর নেই।
গতকাল শুক্রবার দিবাগত রাতে তার আকস্মিক মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪২ বছর।
রাতেই তড়িঘড়ি করে শেফালিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বেশ আগেই তার মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, আজ শনিবার ভোরে শেফালির মরদেহ মুম্বাইয়ের একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
২০০২ সালে বিয়ে করেন শেফালি। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিচ্ছেদের পথে বেছে নেন তিনি।
ঘটনার কয়েক বছর পর প্রেমিক পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৫ সালে বিয়ে করেন তারা। ‘বিগ বস্ ১৩’-এ প্রতিযোগী ছিলেন শেফালি। স্বামী পরাগকে নিয়ে সুখেই কাটছিল তার। এর মধ্যে পাওয়া যায় তার মৃত্যুর খবর।
বিপুল পরিচিতির মধ্যদিয়ে ২০০৪ সালে বলিউডে অভিষেক হয় শেফালির। অভিনয় করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে সেটিও অতিথি চরিত্রে। তাকে দেখা গেছে ৩৫টির বেশি হিন্দি মিউজিক ভিডিওতে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories