শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফারিণের স্বপ্নভঙ্গ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮৩ বার

ঈদে মুক্তি পেয়েছে ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। এটি তার দ্বিতীয় এবং প্রথম বাণিজ্যিক সিনেমা।
ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘তাণ্ডব’-এর পর ‘ইনসাফ’ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।
প্রশংসিত হচ্ছে তাসনিয়া ফারিণের উপস্থিতি। গানে, অ্যাকশনে, অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। আর ‘আকাশেতে লক্ষ তারা’- গানটিতে ফারিণের পারফরম্যান্স দারুণভাবে আলোচিত হচ্ছে।
ইতোমধ্যেই ‘ইনসাফ-২’ এর ঘোষণা দিয়েছেন নির্মাতা। পরিচালক সঞ্জয় সমাদ্দার জানান আগামী কোরবানির ঈদের জন্য তৈরি হচ্ছে এ সিনেমার চিত্রনাট্য। এরইমধ্যে অনেকখানি কাজ এগিয়েছে। আর এতেও অভিনয় করবেন ফারিণ। আরও থাকছেন মোশাররফ করিম, শরিফুল রাজও। থাকবে আরও বেশ কিছু চমকও।
এমন সময়ে ফারিণের ভক্তদের জন্য এলো মন খারাপের খবর। গেল বছর থেকেই কলকাতার নায়ক দেবের ‘প্রজাপতি ২’ সিনেমা নিয়ে আলোচনা তুঙ্গে। সিনেমাটিতে নায়িকার চরিত্রে অভিনয়ের কথা ছিল তাসনিয়া ফারিণের। এবার জানা গেল, জুলাই থেকে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। তবে দেবের নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণ আর থাকছেন না। ভিসা জটিলতার কারণে বাদ পড়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর, সিনেমাটিতে দেবের নায়িকা হচ্ছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।
জানা গেছে, মঙ্গলবার এক বৈঠকে সিনেমাটি নিয়ে প্রযোজক, পরিচালক ও অভিনেতার আলোচনা হয়েছে। অতনু-দেব-অভিজিৎ ঠিক করেছেন, কলকাতায় তারা প্রথম শুটিং শুরু করবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের বাইরে শুটিং করবেন।
‘প্রজাপতি ২’ সিনেমাটি প্রযোজনা করছেন অতনু রায় চৌধুরী। এটি নির্মাণ করবেন নির্মাতা অভিজিৎ সেন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories