শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিটিভিকে ধন্যবাদ জানালেন মিরানা জামান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৪ বার

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কোনো বাধাই তাকে অভিনয় থেকে দূরে রাখতে পারেনি। এখনও মাঝেমধ্যে অভিনয়ের প্রস্তাব পান। ৯২ বছর বয়সেও ক্যামেরার সামনে অভিনয় করে যাচ্ছেন! বলা হচ্ছে, মিরানা জামানের কথা। সম্প্রতি এই গুণী অভিনেত্রী অভিনয় করেছেন ‘মৃত্তিকার যাত্রা’ টেলিছবিতে। ইলোরা গহরের রচনায় এ টেলিছবিটি পরিচালনা করেছেন কাশেফ শাহবাজী। এর আগে ইলোরা গওহরের রচনা ও পরিচালনায় ‘ভিটা বাড়ি’ নাটকে অভিনয় করেছিলেন মিরানা জামান। গত ঈদুল আজহায় এটি প্রচার হয়েছে।
জানা গেছে, জুলাই গণ অভুত্থানের গল্পে সাজানো হয়েছে টেলিফিল্মটি। সম্প্রতি রাজধানীর আফতাব নগর, মিরপুর বধ্যভূমি, শেখের টেকসহ ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে। ২০২৪ এর জুলাই বিপ্লবে অংশ নিয়েছে নানা শ্রেণিপেশার মানুষ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান ছাত্র-জনতা। তাদের জীবনে নানা ক্রাইসিস উঠে এসেছে টেলিছবিতে। টেলিছবিতে ছাত্র-জনতার আন্দোলনের মশাল জ্বালিয়ে দেন মিরানা জামান। এতে তাঁকে দেখা যাবে ওমর সানীর মায়ের চরিত্রে।
মিরানা জামান বলেন, ‘অভিনয় আমার ভালোবাসার জায়গা। এটা ছাড়া থাকা কষ্টকর। এ কারণে মাঝেমধ্যে ক্যামেরার সামনে আসি। খাটের মধ্যেই টেলিছবিটির শুটিং করেছি।’
এ সময় তিনি বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ জানান। বলেন, অনেক দিন সিনিয়র অভিনেত্রী হয়েও ডাক পাইনি। অবশেষে ইলোরা গহরের মাধ্যমে তারা আমাকে ফেরালেন, আমার খুব ভালো লাগছে। মূলত আমরাতো বিটিভি থেকেই উঠে এসেছি। এখান থেকে ডাক পেলে সম্মানিত বোধ করি।
মিরানা জামান ছাড়াও টেলিছবিতে আরও অভিনয় করেছেন ইলোরা গহর, ওমর সানী, আতিক, চৈতি, খালেদা আক্তার কল্পনা প্রমুখ। বাংলাদেশ টেলিভিশনে [বিটিভি] টেলিছবিটি প্রচার হবে ২৮ জুন রাতে।
প্রসঙ্গত, মিরানা জামানের জন্ম ১৯৩৭ সালের ২৫ ডিসেম্বর। ১৯৬২ সালে বাংলাদেশ বেতারের একজন কণ্ঠশিল্পী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি ‘জাহান বাজে শেহনাই’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং পরে ধীরে বহে মেহগনা, ওরা ১১ জন, সুপ্রভাত, গেরিলা এর মতো চলচ্চিত্রে অভিনয় করেন।
২০২০ সালে তিনি বুলবুল আহমেদ ফাউন্ডেশন ট্রাস্ট কর্তৃক ‘বুলবুল আহমেদ পুরস্কার’ অসংখ্য সম্মাননা লাভ করেন। তাঁর শেষ চলচ্চিত্র ছিল শিখণ্ডি কথা (২০১৩)। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত অসংখ্য টেলিভিশন নাটকে তিনি অভিনয় করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories