শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ব্যাংক হিসাব জব্দের সংবাদে নাম বিভ্রাট, বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী তিশা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৯ বার

নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করার জন্য দেশের কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই তালিকায় ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামের এক ব্যক্তিকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়ে বিভিন্ন মাধ্যমে। অনেকেই ওই নামকে ধরে নেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
এ নিয়ে বিভিন্ন মাধ্যমে যখন নানা চর্চা, তখন বিষয়টি স্পষ্ট করলেন অভিনেত্রী তিশা। রোববার (২২ ‍জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি খোলাসা করেন তিনি।
এ অভিনেত্রী ‘বিশেষ বার্তা’ উল্লেখ করে সেখানে লিখেছেন, ‘প্রিয় দর্শক ও শুভানুধ্যায়ী, দুঃখের সঙ্গে জানাচ্ছি―সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি লিখেছেন, ‘আমি নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।
সবশেষ লিখেছেন, ‘প্রিয় দর্শক ও শুভানুধ্যায়ীরা, আপনাদের ভালোবাসা আর আস্থা সবসময় আমার সবচেয়ে বড় শক্তি। ভালোবাসা।
প্রসঙ্গত, কর অঞ্চল ১২ এ মাসের ১৫ তারিখ প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২৫ জনের একটি তালিকা দিয়ে ব্যাংক হিসাব জব্দের তথ্য জানায়। তালিকায় শোবিজের পারভিন জামান মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, আহমেদ শরীফ, নুসরাত ইয়াসমিন তিশার নাম রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories