কি দারুণ দেখতে সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন তানহা মৌমাছি। তথাকথিত সেলিব্রেটিদের ভীড়ে সদা হাস্য আর সরলতায় পূর্ণ এই মুখটি বিয়ে করতে যাচ্ছেন।
জানা গেছে, পরিবারিক আয়োজনে অচিরেই বিয়ে করছেন তানহা। রেহান খান রাজীব নামে এক শিল্পপতির একমাত্র ছেলের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই নায়িকা। গত ২৪ মে দুই পরিবার বসে তানহা ও রাজীবের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
তানহা বিয়ের খবর জানিয়ে বলেন, ‘পরিবারের সিদ্ধান্তে মত দিয়েছি। দিনশেষে তারাই আমার পরিচয় ও মূল শক্তি। তারা আমার মঙ্গলের চিন্তাই করেন সবসময়। আশা করছি জীবনের দ্বিতীয় ইনিংস সুখের হবে। চলতি মাসেই ঢাকার কোনো এক পাঁচ তারকা হোটেলে বিয়ের অনুষ্ঠান বসবে। সবার কাছে দোয়া চাই।
বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তানহা মৌমাছি অভিনীত ‘আয়না’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন বরেণ্য নির্মাতা মনতাজুর রহমান আকবর। রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি সিনেমাও আছে তালিকায়। অনেক আগেই সিনেমা দুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দুটি সিনেমাতেই তানহার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা।
Leave a Reply