শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আরিফিন শুভকে বিয়ে, মুখ খুললেন মন্দিরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬৭ বার

‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর দর্শকদের নজর কাড়েন নবাগত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। ক্যারিয়ারের শুরুতেই তিনি জানিয়েছিলেন, চিত্রনায়ক আরিফিন শুভ তার সবচেয়ে পছন্দের অভিনেতা। ভাগ্য যেন সহায় ছিল—পরবর্তী সিনেমা ‘নীলচক্র’-তে সেই প্রিয় তারকার সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেন মন্দিরা।
ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া থ্রিলারধর্মী এই সিনেমায় শুভ-মন্দিরার রসায়ন দর্শকদের মন কেড়েছে। প্রোমো থেকে শুরু করে বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে এই জুটির খুনশুটি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। এমনকি দর্শকদের অনেকেই মন্তব্য করছেন, বাস্তব জীবনেও তাদের একসঙ্গে দেখতে চান।
এমন মন্তব্য কানে পৌঁছেছে মন্দিরারও। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেন, ‘এই সিনেমা আমার জীবনের দ্বিতীয় কাজ, কিন্তু যে পরিমাণ সাড়া পাচ্ছি, তা অভাবনীয়। প্রতিটা পোস্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে—“আপনারা বিয়ে করে ফেলুন!” আমি ভাবতেই পারিনি দর্শক আমাদের জুটিকে এতটা ভালোবাসবেন।
তবে বাস্তবে শুভর সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক রয়েছেএমন গুঞ্জনকে পুরোপুরি উড়িয়ে দেন মন্দিরা। তিনি বলেন, ‘শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। তার অভিনয় দেখেই আমি মুগ্ধ হয়ে যাই। তবে বাস্তব জীবনে এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই।
উল্লেখ্য, ‘নীলচক্র’ একটি গল্পনির্ভর বাণিজ্যিক সিনেমা। এতে একদিকে যেমন রহস্যময় খুনের তদন্ত রয়েছে, তেমনি ফুটে উঠেছে তরুণ প্রজন্মের সামাজিক সংকট, ডিজিটাল অপরাধ, টিকটক আসক্তি, নারী পাচার এবং আত্মহত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories