শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাকিব খানের সঙ্গে জোভানের ছবি ভাইরাল, কারণ জানালেন অভিনেতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৭ বার

ঈদের আগে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার অভিনীত নাটক ‘আশিকি’ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। গায়কের চরিত্রে তার অভিনয় ও গাওয়ার ভঙ্গিমা নিয়ে নেটিজেনদের ট্রল কম হয়নি। তবে সেসব সমালোচনা ইতিবাচক প্রভাব ফেলেছে জোভানের জন্য। কারণ, এই নাটকই এখন ইউটিউব ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছে।
এই সময়েই হঠাৎ মেগাস্টার শাকিব খানের সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে আবারও আলোচনায় এলেন জোভান। তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা ছবিটিতে দেখা যায়, তিনি শাকিব খানের পাশে দাঁড়িয়ে আছেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়, আর শুরু হয় জল্পনা— তবে কি এবার চলচ্চিত্রে পা রাখতে চলেছেন জোভান?
বহু দর্শক মনে করছেন, সাম্প্রতিক সময়ে যেভাবে ছোট পর্দা থেকে বড় পর্দায় আসছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মেহজাবীন, সাবিলা নূর ও তাসনিয়া ফারিণের মতো অভিনেতারা— সেভাবেই হয়তো এবার জোভানের পালা। তবে এই গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা নিজেই।
এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জোভান বলেন, সিনেমায় কাজ করার ইচ্ছা অবশ্যই আছে, তবে আমি মনে করি এখনও সময় হয়নি। আরও কিছু ভালো কাজ নাটকে দিতে চাই, এরপর চলচ্চিত্র নিয়ে ভাবব। সিনেমা একটা বিশাল মাধ্যম, সেখানে পা রাখার আগে নিজেকে আরও প্রস্তুত করতে চাই।
ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা ছবিটিতে দেখা যায়, তিনি শাকিব খানের পাশে দাঁড়িয়ে আছেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। ছবি: জোভানের ফেসবুক পোস্ট
ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা ছবিটিতে দেখা যায়, তিনি শাকিব খানের পাশে দাঁড়িয়ে আছেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। ছবি: জোভানের ফেসবুক পোস্ট
শাকিব খানের সঙ্গে তোলা ছবির প্রসঙ্গে জোভান জানান, সম্প্রতি একটি ইভেন্টে হঠাৎ করে দেখা হয়। সেখানে শাকিব ভাই ছাড়াও সিয়াম, শরীফুল রাজ, তৌসিফ এবং নির্মাতা মোস্তফা কামাল রাজ ভাই ছিলেন। সবাই একসঙ্গে থাকায় মনে হলো একটি স্মরণীয় মুহূর্ত ধরে রাখা দরকার সেজন্যই ছবিটি তোলা।
জোভান আরও বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে এটি ছিল আমার প্রথম দেখা। যতটুকু কথা হয়েছে, বুঝেছি তিনি অত্যন্ত বিনয়ী ও মার্জিত একজন মানুষ। তার ব্যক্তিত্ব ও ব্যবহারে আমি মুগ্ধ।
উল্লেখ্য, প্রতিবছর ঈদে একাধিক নাটকে দেখা যায় জোভানকে। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। সমালোচনার মাঝেও অভিনেতার নাটক দর্শকের মন জয় করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories