ভারতের গুজরাটের জনপ্রিয় মডেল অঞ্জলি ভারমোরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত শনিবার গুজরাটের সুরাট এলাকার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মরদের উদ্ধারের আগের দিন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রিল পোস্ট করেছিলেন অঞ্জলি ভারমোরা। তাতে লিখা ছিল, ‘আজ আমি বুঝতে পেরেছি যে আমি তোমার যোগ্য নই।
তার আরেকটি পোস্টে লেখা ছিল, ‘সবকিছু হারিয়ে গেলে কিছু যায় আসে না, কিন্তু ভালোবাসা হারিয়ে গেলে কষ্ট হয়।’
জানা গেছে, অঞ্জলি বেশ কয়েক বছর ধরে একজন ফ্রিল্যান্স মডেল হিসেবে কাজ করছিলেন এবং ফ্যাশন শ্যুট, টেক্সটাইল ও বাণিজ্যিক মডেলিং প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে ৩৭ হাজারের বেশি ফলোয়ার রয়েছে।
গুজরাটের ডিসিপি বিজয় সিং সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ঘটনার আগে অঞ্জলি তার বাগদত্তা অর্থাত্ হবু স্বামীর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সেই সময় উত্তর দিতে পারেননি। অঞ্জলির পরিবার পুলিশকে জানিয়েছে, তার বাগদান হয়েছিল এবং এই বছর বিয়ে করার পরিকল্পনা ছিল। কিন্তু তার হবু শাশুড়ি মারা যাওয়ায় বিয়ে আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
অঞ্জলির পরিবার আরও জানিয়েছে, ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। ফিরে এসে দেখতে পান অঞ্জলির ঘরটি ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে পুলিশ
Leave a Reply