রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

মারা গেছেন খলনায়ক সাংকো পাঞ্জা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৭০ বার

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের বহুল পরিচিত মুখ খলনায়ক সাংকো পাঞ্জা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।
এ অভিনেতার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহানা আক্তার বিথী। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
সাংকো পাঞ্জার স্ত্রী জানান, ক্যানসার আক্রান্ত ছিলেন সাংকো। গত ২৪ মে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। শেষ দু’দিন শরীর খারাপ ছিল। এ অবস্থায় বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।
জানা গেছে, অভিনেতা সাংকো পাঞ্জার মরদেহ হাসপাতাল থেকে নারায়ণগঞ্জের রুপগঞ্জে তার বাড়ি নেয়া হবে। সেখানে শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় জানাজা শেষে সমাহিত করা হবে তাকে।
১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিনয় শুরু করেন সাংকো পাঞ্জা। প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এর আগে ঢালিউড তারকা শাকিব খানের ‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের ওপর থেকে পড়ে জখম হয়েছিলেন খলনায়ক সাংকো। তখন মাথায় ও মুখে সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত শুটিং করতে পারতেন না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories