রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা: সংস্কৃতি উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৬০ বার

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, আমাদের (অন্তর্বর্তী সরকার) প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে।
কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য।
তিনি বলেন, ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান— প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না। সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল।
ফারিয়ার বিরুদ্ধে এই মামলাতো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে।
আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাওয়াকে কেন্দ্র করে হওয়া ক্ষোভের পর ভয় থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন, কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এমন একটা ঘটনা ঘটেছে।
এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
তিনি আরো বলেন, এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো-এই আশা। আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories