শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এরকম বয়সে কেউ এর আগে এমন করেননি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০৬ বার

দীর্ঘ অবসর কাটিয়ে রূপালি পর্দায় ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী ও স্টান্ট পারফর্মার ইয়ভেট ফার্গুস। বয়স ৭১ পেরিয়ে গেলেও অভিনয়ের প্রতি ভালোবাসা আর সাহসিকতায় তিনি যা করেছেন, তা বিশ্ব সিনেমার ইতিহাসে বিরলই বলা চলে। পিপলের প্রতিবেদন থেকে জানা যায়, আসন্ন হরর সিনেমা ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’-এর উদ্বোধনী দৃশ্যে সম্পূর্ণ শরীরে আগুন নিয়ে পারফর্ম করে তিনি গড়েছেন সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ‘ফুল বডি বার্ন’ স্টান্ট’ করার রেকর্ড।
‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’ সিনেমাটি ১৬ মে মুক্তি পেতে চলেছে, তবে এর আগেই আলোচনায় এসেছে ইয়ভেটের এই সাহসিকতা। সিনেমার শুরুর দৃশ্যে, যেখানে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের দৃশ্যের শুটিং করা হয়েছে, সেখানে ‘মিসেস ফুলার’ চরিত্রে দেখা যাবে তাকে। দৃশ্যটি এমনই চমকপ্রদ যে, পরিচালক জ্যাক লিপোভস্কি এবং অ্যাডাম স্টেইন একে সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ ও ইতিহাসগড়া মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন।
অভিনেত্রীর স্টান্ট করা প্রসঙ্গে পরিচালক লিপোভস্কি বলেন, সিনেমার শুটিং করয়ে গিয়ে অনেক তারকাদের সঙ্গে অগুনের দৃশ্যে কাজ করেছি। তবে তাদের মধ্যে ইয়ভেট ছিলেন সবচেয়ে সাহসী। রূপালি পোশাক পরে, পুরো শরীরে আগুন নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। এরকম বয়সে কেউ এর আগে এমন করেননি।
সিনেমার আরেক অভিনেত্রী ব্রেক বাসিঞ্জার, যিনি ইয়াং আইরিস ক্যাম্পবেল চরিত্রে অভিনয় করছেন, বলেন, আমি তখন সেটে ছিলাম। ওকে আগুনে দেখা সত্যিই দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। পুরো টিম হাততালি দিচ্ছিল, আর ইয়ভেট ছিলেন ভীষণ রোমাঞ্চিত।
ইয়ভেট নিজেও ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লেখেন, ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’-এর জন্য এই ফায়ার বার্নটি করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আবারও এমন কিছু করতে চাই। এই পোস্টে তার মেয়ে বেকি ফার্গুসন, যিনি নিজেও একজন স্টান্ট পারফর্মার, মন্তব্য করেন— তোমাকে নিয়ে আমি গর্বিত মা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories