শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাবা সবসময়ই আমার নায়ক: মিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭৪ বার

ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি সক্রিয় থাকেন মডেলিংয়েও। বিভিন্ন সময় নানান রূপে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন; ছুটি-ছাটার মধ্যে থাকলে উড়াল দেন দেশের বাইরে। সেখানেও নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এই নায়িকা।
কদিন আগেই সাঁতার কাটার ছবি দিয়ে সুইমিংপুল থেকে আনন্দের বার্তা দেন। বলা যায়, মিম কাজে আর ট্রাভেলিংয়ে আলোচনায় না থাকলেও নেটিজেনরা সামাজিক মাধ্যমের হালনাগাদকে কেন্দ্র করে এই অভিনেত্রীকে আলোচনায় রাখেন। তবে বেশিরভাগ ঘোরাফেরায় সঙ্গী হিসেবে থাকেন স্বামী সনি।
পর্দায় ভিন্ন ভিন্ন নায়ক হলেও স্বামী সনি পোদ্দার কিন্তু মিমের বাস্তবের নায়ক।
তবে নিজের বাবাকেও সব সময়ের নায়ক হিসেবে মন এ করেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। আজ মিমের বাবা বীরেন্দ্র নাথ সাহার জন্মদিন। এই দিনে মিম জানালেন তার বাবা সবসময়ই তার নায়ক। বাবাকেই হিরো হিসেবে মনে করে এসেছেন।
বাবার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে মিম লিখেছেন, সেই মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা যিনি সবসময় আমার নায়ক, আমার পথপ্রদর্শক এবং আমার সবচেয়ে বড় সমর্থক ছিলেন। আমি তোমাকে ভালোবাসি বাবা।
এদিকে, সামাজিক মাধ্যমে মিমের শেয়ার করা ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করেন তার ভক্ত-অনুরাগীরা। বিশেষ করে এই নায়িকার অনুরাগীদের অধিকাংশ তার সৌন্দর্যের প্রশংসা করেন। এবার বাবার প্রতি মিমের ভালোবাসা প্রকাশকেও নেটিজেনরা বেশ প্রশংসা করছেন।
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories