সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপির বিজয়ে জাপানের অভিনন্দন ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা: শিশির মনির নকল আর হবে না, ঠিকমতো লেখাপড়া করতে হবে: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন : জামায়াত আমির যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে যা আছে ব্রেভ বার্মা অ্যাক্ট’ পাস, মিয়ানমারের ওপর আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫ শহিদ হাদি হত্যা মামলার প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়ার নির্দেশ ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ‘সিকুয়্যেল’ প্রসঙ্গে মুখ খুললেন রণবীর

গুজবের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৬২ বার

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের রেশ বরাবরই গিয়ে পড়ে দুই দেশের বিনোদন অঙ্গনে। বিশেষ করে পাকিস্তানি শিল্পীদের ওপর চাপ বাড়ে প্রতিবারই। ২০১৬ সালে উরির হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানি শিল্পীদের ওপর জারি করা হয় নিষেধাজ্ঞা, যা বহাল ছিল ২০২৩ সাল পর্যন্ত। চলটি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। এ ঘটনার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক। পরিস্থিতির প্রতিক্রিয়ায় আবারও আঙুল তোলা হচ্ছে পাকিস্তানি শিল্পীদের দিকে।
এনডিটিটি থেকে জানা যায়, এ সময় বলিউডে মুক্তির অপেক্ষায় থাকা ফাওয়াদ খান অভিনীত ‘আবির গুলাল’ আটকে দেয়া হয়। হানিয়া আমিরের অভিনয় করার কথা ছিল দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে ‘সর্দারজি থ্রি’-তে, সেই প্রকল্পও পড়ে গেছে অনিশ্চয়তায়। শুধু তাই নয়, আলি জাফর, সজল আলী, ইকরা আজিজ, ইমরান আব্বাসসহ একাধিক পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেয়া হয়েছে।
অন্যদিকে, গুজব উঠেছে অভিনেত্রী হানিয়া আমির নাকি কাশ্মীর হামলার পেছনে পাকিস্তানি সেনাবাহিনীর সংশ্লিষ্টতার কথা বলেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ জানিয়েছেন। এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন হানিয়া। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিবৃতিতে বলেন, ‘সম্প্রতি আমার নামে একটি মিথ্যা বিবৃতি ছড়ানো হয়েছে। আমি এমন কিছু বলিনি। পুরো বিষয়টি সাজানো এবং বিভ্রান্তিকর।
হানিয়া বলেন, সন্ত্রাসীদের কাজের দায় কোনো দেশ বা তার সাধারণ নাগরিকদের ওপর চাপানো ঠিক নয়। প্রমাণ ছাড়া দোষারোপ বিভাজন আরও বাড়িয়ে তোলে। ছবি: সংগৃহীত
হানিয়া বলেন, সন্ত্রাসীদের কাজের দায় কোনো দেশ বা তার সাধারণ নাগরিকদের ওপর চাপানো ঠিক নয়। প্রমাণ ছাড়া দোষারোপ বিভাজন আরও বাড়িয়ে তোলে। ছবি: সংগৃহীত
তিনি আরও বলেন, এটা খুবই সংবেদনশীল সময়। যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমার হৃদয় ভারাক্রান্ত। এ ঘটনায় সমবেদনা প্রয়োজন, রাজনৈতিক দোষারোপ নয়। সন্ত্রাসীদের কাজের দায় কোনো দেশ বা তার সাধারণ নাগরিকদের ওপর চাপানো ঠিক নয়। প্রমাণ ছাড়া দোষারোপ বিভাজন আরও বাড়িয়ে তোলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও তথ্য বিকৃতির যে ধারা চলছে, তার বিপরীতে দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন হানিয়া আমির। এই সময় অভিনেত্রীকে শান্ত থাকতে বলছেন তার ভক্তরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories