রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শ্রমিক দিবসে শুটিংকর্মীদের প্রতি শ্রদ্ধা, আবেগঘন বার্তায় শাকিব খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫২ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান চলচ্চিত্র নিয়েই ব্যস্ত। আন্তর্জাতিক শ্রমিক দিবসে পর্দার পেছনে কাজ করা শুটিংকর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। এই অভিনেতা বৃহস্পতিবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দেন।
শাকিব খান বলেন, দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম। প্রযোজক, পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেয়া থেকে শুরু করে লাইট বসানো, সেট তৈরি, খাবার পরিবেশন—সবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো।
শুটিং সংশ্লিষ্ট এসব সহযোগী মানুষের অবদান তুলে ধরে তিনি আরও লেখেন, একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকের অবদান অপরিসীম। তাঁদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানাই এসব শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার পরিশ্রমী মানুষদের, যাঁরা নীরবে নিভৃতে নিজেদের শ্রম দিয়ে যান আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে।
সম্প্রতি শাকিব খান অভিনীত মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত রোজার ঈদে। দেশের পাশাপাশি প্রবাসেও চলছে ছবিটির প্রদর্শনী। এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন টালিউড অভিনেত্রী ইধিকা পাল। এছাড়া শাকিব বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী কোরবানির ঈদে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories