শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার নিশোর সঙ্গী নাবিলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত দ্বিতীয় সিনেমা ‘দাগি’। দ্বিতীয় এ সিনেমাতেও দারুণ প্রশংসা পেয়েছেন তিনি। হাউজফুল গেছে শো, সিনেমায় ছিল দর্শকের উপচে পড়া ভিড়। দেশ মাতিয়ে সিনেমাটি বিদেশেও মুক্তি পাচ্ছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশেও দর্শক টানছে সিনেমাটি। ঈদের ছবির রেশ থাকতেই এলো আফরান নিশোর নতুন কাজের খবর। এবার প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ। নাম ‘আকা’। পরিচালনা করবেন ভিকি জাহেদ। এ ‘আকা’তে নিশোর নায়িকা হয়ে পর্দায় ফিরছেন ‘তুফান’খ্যাত মাসুমা রহমান নাবিলা। ইতোমধ্যে শুটিংও করে ফেলেছেন তিনি। এমনটা নিশ্চিত হওয়া গেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের সূত্রে।
নিশো-ভিকির জুটি এর আগে ‘পুনর্জন্ম’ নাটক নির্মাণ করে সাড়া ফেলেছেন। নতুন এ সিরিজের গল্প একই প্যাটার্নের। তবে এখনই এ সিরিজ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের কিছু লোকেশনে বেশির ভাগ অংশের শুটিং হয়েছে সিরিজটির। সূত্র বলছে, সিরিজটির নাম পরিবর্তন হতে পারে। আপাতত প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে ‘আকা’। ‘আজাদ’ও হতে পারে। এর আগে জানা গিয়েছিল সিরিজটিতে নিশোর বিপরীতে থাকবেন তানজিম সায়রা তটিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত তটিনী নেই এতে। সেখানে নাবিলাকে দেখতে পাবেন দর্শক।
সবশেষ নাবিলাকে পর্দায় দেখা গেছে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায়। এরপর তাঁকে আর অভিনয়ে দেখা যায়নি। অবশেষে নিশোর নায়িকা হয়ে ফিরছেন তিনি।
অন্যদিকে সিরিজটি দিয়ে দীর্ঘদিন পর ওটিটিতে ফিরছেন নিশো। নিজের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তির সময় ‘সাড়ে ষোলো’ শিরোনামে হইচইয়ে একটি ওয়েব সিরিজ মুক্তি পায়। সিরিজটি সাড়া ফেলতে ব্যর্থ হলে আর নতুন কোনো সিরিজে দেখা মেলেনি এ তারকাকে।
তাঁকে নতুনভাবে দেখা যাবে ভারতীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে। এতে কল গার্ল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমিকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories