শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

প্রশংসায় ভাসছে এনিগমা মাল্টিমিডিয়ার ‘ঢাক ঢোল বাজে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার

মিউজিক আলফার সতের জন জনপ্রিয় শিল্পীর গাওয়া বৈশাখের গান “ঢাক ঢোল বাজে” মন কেড়েছে নেটিজেনদের। ওটিটি চ্যানেল এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের বৈশাখী অনুষ্ঠানে সম্প্রচারের পর প্রশংসায় ভাসছে গানটি।
ওয়ালিদ হাসানের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শান শায়েক। প্রযোজনা করেছে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড এবং মিউজিক আলফা ।
গানের প্রতিটি লাইনে যেন একটা গল্প লুকিয়ে আছে এমন অসংখ্য মন্তব্যে ভরে উঠেছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের রিলস। গানটি প্রকাশের পরপরই ইউটিউব, ফেসবুক এবং টিকটকে ভিউ বেড়েই চলেছে।
গানটি নিয়ে গীতিকার ওয়ালিদ বলেন, ‘আমি কখনো ভাবিনি আমার লেখা গান এত মানুষকে ছুঁয়ে যাবে। আমি কৃতজ্ঞ সবার ভালোবাসার জন্য। গান লিখি নিজের মনের জন্য, কিন্তু যখন দেখি অন্যের মনেও সেই কথাগুলো দাগ কাটে তখন নিজেকে ধন্য মনে হয়।
ইতোমধ্যে তিনি বাংলা চলচ্চিত্রের জন্য গান লিখছেন। এছাড়াও অনেক জনপ্রিয় শিল্পীরা তার লেখা গান গেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সমরজিৎ রায়, চম্পা বনিক, খায়রুল ওয়াসী, নির্ঝর চৌধুরী, শাহরিয়ার রাফাত, তরিক মৃধা, আতিক, সানজিদা রিমি প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories