রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

প্রশ্নের মুখে স্পষ্ট নিজের সিদ্ধান্ত জানালেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার

টলিউডের অভিনেত্রী শোলাঙ্কি রায়। ছোটপর্দা থেকেই যাত্রা শুরু করেন তিনি। ‘ইচ্ছেনদী’ থেকে ‘গাঁটছড়া’— একের পর এক হিট ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে গিয়েছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। তবে ‘গাঁটছড়া’ থেকে সরে আসার পর দীর্ঘ বিরতি নেন তিনি। এখন আবার শোনা যাচ্ছে, ফের ধারাবাহিকে ফিরছেন তিনি। এ নিয়ে এবগ স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ইন্ডাস্ট্রিতে গুঞ্জন চলছে শোলাঙ্কির আবার কামব্যাক হচ্ছে ছোটপর্দায়। টিভি চ্যানেলের সঙ্গেও নাকি কথাবার্তা চলছে পুরোদমে। এবার সে বিষয়ে কথা বললেন অভিনেত্রী নিজেই। শোলাঙ্কি বলেন, এখনও সত্যি বলতে সেরকম ভাবে কিছুই ফাইনাল হয়নি। আমার কাছে শুধু প্রস্তাব এসেছে। ফাইনাল হলে আমি নিশ্চয়ই সবাইকে জানাব।
অভিনেত্রী আরও বলেন, হ্যাঁ, এটা তো ঠিকই— ধারাবাহিকে একটু অন্যরকম কমিটমেন্ট থাকে। অনেকটা সময় দিতে হয়, তাই সবদিক থেকেই ভাবছি। তবে যে চ্যানেলের সঙ্গে কথা চলছে, তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমাকে সব সময় ভালো চরিত্রই দিয়েছে ওরা। তাই কামব্যাকের জন্য আমিও মুখিয়ে আছি।
অভিনেত্রী আরও বলেন, হ্যাঁ, এটা তো ঠিকই— ধারাবাহিকে একটু অন্যরকম কমিটমেন্ট থাকে। অনেকটা সময় দিতে হয়, তাই সবদিক থেকেই ভাবছি। তবে যে চ্যানেলের সঙ্গে কথা চলছে, তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক।
অভিনেত্রী আরও বলেন, হ্যাঁ, এটা তো ঠিকই— ধারাবাহিকে একটু অন্যরকম কমিটমেন্ট থাকে। অনেকটা সময় দিতে হয়, তাই সবদিক থেকেই ভাবছি। তবে যে চ্যানেলের সঙ্গে কথা চলছে, তাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক।
তার এ কথায় বেশ খুশি ভক্তরা। নেটিজেনদের অনেকেই বলছেন তার সব মাধ্যমেই কাজ করা উচিত। এবার দেখার পালা অভিনেত্রী শেষ পর্যন্ত কোন দিকে পা দেন।
প্রসঙ্গত, ধারাবাহিক থেকে বিরতির পরও ক্যারিয়ারে ছন্দে ছিলেন শোলাঙ্কি। ওটিটি এবং সিনেমার পর্দাতেও কাজ করেছেন নিয়মিত। চলতি বছরেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘বিষহরি’, যেখানে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories