রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

অভিনয় শিল্পী সংঘের নেতৃত্বে আজাদ-অপু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার

টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ এর সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদ মামুন অপু। রাজধানীতে শিল্পকলা একাডেমির চিত্রশালায় শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত ৯টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।
আজাদ সভাপতি হয়েছেন আব্দুল্লাহ রানাকে হারিয়ে। আর সাধারণ সম্পাদক পদে অপুর কাছে হেরেছেন শাহেদ শরীফ খান। ভোটে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০ প্রার্থী। সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন আজিজুল হাকিম, মো.ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাসুদ রানা মিঠু। তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন আর এ রাহুল।অর্থ সম্পাদক পদে নুরে আলম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে তানভির মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অনুষ্ঠান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এ সালাম সুমন। আইন ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সূচনা সিকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুকুল সিরাজ।
কার্যনির্বাহী সাতটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, এনায়েতুল্লাহ সৈয়দ (শিপলু), আবু রাফা নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ। নির্বাচনের আপিল বোর্ডে রয়েছেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।
ভোটকেন্দ্রে আবুল হায়াত, আফজাল হোসেন, তৌকীর আহমেদ, মোশাররফ করিম ও নিলয়সহ অনেক অভিনেতার উপস্থিতিতে সারা দিন উৎসবের আমেজ তৈরি হয়। রাতে ফল ঘোষণা ঘিরে শিল্পীদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা যায়। বিজয়ীদের নাম ঘোষণা করতেই চিৎকার আর উল্লাস করে তারা মুহূর্তটি উদযাপন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories