শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জিৎ-স্বস্তিকার ছয় বছরের প্রেম, মাকে ক্ষমা করতে নারাজ অভিনেত্রীর মেয়ে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৮৪ বার

টলিউডের জনপ্রিয় জুটি জিৎ ও স্বস্তিকা মুখোপাধ্যায় একসঙ্গে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত তাদের জুটির সাফল্য দর্শকদের মুগ্ধ করেছিল। তবে শুধু পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও তাঁরা ছিলেন কাছের মানুষ। ছয় বছর একসঙ্গে কাটানোর পর তাঁদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, বিচ্ছেদের পর তার পরিবারও বিষয়টি মেনে নিতে পারেনি। বিশেষ করে তার বোন অজপা কেঁদে ফেলেছিলেন, আর তার মেয়ে অন্বেষা মায়ের সিদ্ধান্তে অভিমান করেছিল।
অভিনেত্রীর এক্মাত্র মেয়ে পুরো বিষয়টা কীভাবে দেখেছে সে প্রসঙ্গে স্বস্তিকা বলেন, আমার মেয়ের এখনও মত আছে আমার আর জিতের সম্পর্কে। আসলে আমরা ৬ বছর একসঙ্গে ছিলাম। ও তো আমার উপর এখনও রেগে যায়, বলে তোমার দোষ ছিল। যাই হোক না কেন, আমি কখনো ক্ষমা করব না তোমাকে।
ঈদের আগেই সালমান খানকে নিয়ে নতুন আলোচার শুরু
ঐশ্বরিয়ার গাড়িতে হঠাৎ বাসের ধাক্কা, কেমন আছেন অভিনেত্রী
স্বস্তিকা জানান, তার পরিবারের সদস্যরা চেয়েছিলেন তিনি ও জিৎ বিয়ে করুন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। অভিনেত্রী বলেন, “আমার মা-বোন সবসময় জিতের পক্ষ নিয়েছে। আমার মেয়ে পর্যন্ত জিতের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিল। বড় হওয়ার পর ওর মন্তব্য, ‘জিৎ খুবই সুপুরুষ, মা তুমি কী করলে।’
সাক্ষাৎকারে স্বস্তিকা আরও বলেন, তার প্রেমের সংখ্যা নিয়ে অনেক জল্পনা থাকলেও তিনি কেবল ছয়টি সম্পর্কে জড়িয়েছেন। তবে জিতের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ নিয়ে এখনও কেউ মুখ খোলেননি। জিৎ পরবর্তীতে বিয়ে করলেও স্বস্তিকা নতুন সম্পর্কে জড়ালেও আর ঘর বাঁধেননি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories