শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কাকে ইঙ্গিত করে দীর্ঘ স্ট্যাটাস দিলেন পরীমণি, কেন এত প্রশ্ন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১১৯ বার

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বর্তমানে সিনেমার পাশাপাশি দুই সন্তান নিয়েই ব্যস্ততা তার। তবে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় তাকে। প্ল্যাটফর্মটিতে সিনেমা, ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন এ অভিনেত্রী।
এবার সেই ধারাবাহিকতায় কারও নাম না উল্লেখ করে ইঙ্গিতমূলক একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ফেসবুক অ্যাকাউন্ট এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘জি ছোট্ট আপা, একদম ঠিক। সঠিক বলেছেন আপনি। একটা সময় থাকে দেখতে নায়িকা নায়িকা লাগে (আপনার ভাষ্যমতে), দেখতে সুন্দর লাগে পর্দায়। ওকে। কিন্তু আপা, আপনার সন্তান বড় হওয়ার সঙ্গে পর্দায় হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই। কারণ, আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন, সেটা আজীবনই রয়ে যাবে।’
‘জি, আপনি খুবই বাস্তববাদী। আপনি এতই বাস্তববাদী যে, আপনার হাতে আটকে থাকা তিনটি সিনেমা শেষ হওয়ার পরই সিনেমা থেকে সরে যেতে চাইছেন। যদি সত্যি আপনার নিজস্ব কোনো অনুভূতি থেকে এখান থেকে চলে যেতে চান, তো এই মুহূর্তেই ছেড়ে দেন। আর যদি না ছাড়তে হয়, তাহলে আজীবন এটাকে সগর্বে বহন করে যান। এই যে আপনি এত যুগ পরে এসে আপনার সন্তানদের দোহাই দিচ্ছেন, এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন আপনার সন্তানদের কারো দশ বছর হয়ে যাবে, কারো সাত বছর হয়ে যাবে।’
এ অভিনেত্রী প্রশ্ন রেখে লিখেছেন, ‘আপা আপনি কি একবারও ভেবেছেন, আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা। কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন, সেটা একবার ভাবেন। আপনার সন্তানদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়। তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে, তারা ভুলতে পারবে কোনোদিন আপনি কোনো একজন নায়িকা ছিলেন? কোনো একদিন নাচাগানা করেছেন, কোন একদিন নাভি দেখিয়েছিলেন পর্দায়? কোন একদিন আপনার হাঁটুর কাপড় উড়ে গিয়েছিল কোনো এক ফ্রেমে? কোনো একদিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন ক‍্যামেরার অ্যাকশনে? যা দেখে শিস বাজিয়েছিল সিনেমা হলের রিকশাচালক দর্শক? সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদের। তারপর আপনার সন্তান নিয়ে চিন্তা করেন।’
এদিকে পরীমণি তার স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করলেও, নেটিজেনরা বলছেন, চিত্রনায়িকা বর্ষাকে ইঙ্গিত করেই হয়তো স্ট্যাটাসটি দিয়েছেন। কেননা, কয়েকদিন আগে চিত্রনায়িকা বর্ষা এক ঘোষণায় বলেন, ছেলেরা বড় হচ্ছে, বড় হয়ে যদি তারা দেখে, তার মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব ভেবেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।
অভিনেত্রী বর্ষার এই বক্তব্য নিয়ে এরইমধ্যে আবার অনেক তারকা ক্ষোভ প্রকাশ করেছেন। এ কারণে বর্ষা ও পরীমণি উভয়ের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করছেন, এসব কারণে হয়তো বর্ষাকে ইঙ্গিত করেই স্ট্যাটাসটি দিয়েছেন পরীমণি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories