শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বরবাদ’র ১২ মিনিট দৃশ্য কর্তন, রেন্টাল নেমে গেছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৮৬ বার

এক, দুই বা তিন নয় গুণে গুণে ১২ মিনিট দৃশ্য কর্তন করা হয়েছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত ছবি বরবাদ-এর। আগে মন্ত্রণালয়ের অনুমোদন পেতে দেরি হওয়াতে ঈদে মুক্তিতে অনিশ্চয়তায় পড়ে যায় ছবিটি। কিন্তু শেষ পর্যন্ত অনুমোদন পায়।
এর প্রেক্ষিতে আসছে ঈদুল ফিতরে সিনেমাটির মুক্তিতে আর কোনো বাধা থাকছে না।
অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ২৪ মার্চ ছবিটি জমা পড়ে। কিন্তু ভয়ংকর গলা কাটা দৃশ্যসহ অতিরিক্ত ভায়োলেন্স দৃশ্যের কারণে ১২ মিনিট কাটিং করে ২৫ মার্চ ছবিটি মুক্তির অনুমতি দেওয়া হলো। এতে করে সার্টিফিকেশন বোর্ড পুরানো নিয়মে কাটিং দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে। প্রশ্ন উঠেছে বোর্ড কোন নিয়ম অনুরসরণ করছে?
এদিকে কাটিংয়ের খবরে রেন্টাল পড়ে গেছে ছবিটির। বিশেষ সূত্র জানিয়েছে, বড় বড় হলগুলোতে আগে যে পরিমাণ রেন্টাল ধারাণা করা হয়েছিলো সেটা এখন অনেক নিচে নেমে এসেছে।
এবারের ঈদে শাকিব খানের ‘অন্তরাত্মা’ ছবিটিও মুক্তি পাচ্ছে। গত ২৪ মার্চ আটকাট ছাড়পত্র পেয়েছে ছবিটি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।
সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ‘অন্তরাত্মা’র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories