শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

একসঙ্গে দেখা যাবে না অনন্ত-বর্ষাকে, অভিনয় ছাড়ার ঘোষণা অভিনেত্রীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১০৪ বার

আফিয়া নুসরাত বর্ষা তার ক্যারিয়ারের সূচনা করেন মডেলিং দিয়ে। এরপর ২০১০ সালে ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সিনেমাটিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। এরপর জুটি হয়ে অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে। তবে একটি সিনেমা মুক্তির পর আর তাদের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে না। কারণ সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা বর্ষা।
সম্প্রতি সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি জানান, হাতে থাকা তিন-চারটি সিনেমার কাজ শেষ করেই তিনি বড় পর্দা থেকে সরে দাঁড়াবেন। তিনি বলেন, এরপর আর সিনেমা করাটাও সুন্দর দেখায় না। কারণ, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত নায়িকা হিসেবে কাজ করা যায়, তখনই দর্শকদের ভালো লাগে। আমার মনে হয়, সেই সময়টা চলে গেছে। এছাড়া আমার সন্তানরাও বড় হয়ে গেছে।
দুই ছেলের সঙ্গে অনন্ত-বর্ষা। ছবি: অভিনেত্রীর ফেসবুক
দুই ছেলের সঙ্গে অনন্ত-বর্ষা। ছবি: অভিনেত্রীর ফেসবুক
বর্ষা বলেন, আমি খুব বাস্তববাদী মানুষ, তাই বাস্তবতা মাথায় রেখেই চিন্তা করি। নায়িকাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই স্ক্রিনে ভালো লাগে। তাই আমি মনে করি, এখনই সরে যাওয়ার সময়। এই প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন, তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তা-ও সে এ কথা বলছে।
তবে বর্ষা মনে করেন, তার বড় ছেলে যখন ১৪-১৫ বছর হবে, তখন সে যদি দেখে তার মা সিনেমার নায়িকা, সেটি তার জন্য অস্বস্তিকর হতে পারে। এই চিন্তা থেকেই তিনি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অনন্ত জলিলের অভিনয় প্রসঙ্গে বর্ষা বলেন, অনন্ত চাইলে কাজ করে যেতে পারে। কারণ আমি জানি, তাকে নারীদের ভিড়ে ছেড়ে দিয়ে এলেও সে ঠিকই তার কাজটা শেষ করে ঘরেই ফিরবে। অন্য নারীদের দিকে তাকাবেও না। চিত্রজগতে বর্ষার এই সিদ্ধান্ত ভক্তদের জন্য এক আবেগঘন মুহূর্ত হলেও, তিনি তার পারিবারিক দায়িত্বকে প্রাধান্য দিতে চান বলেই জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories