শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্বামীর বিরুদ্ধে মামলা করলেন বিখ্যাত পাকিস্তানি গায়িকা নাসিবো

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯০ বার

শারীরিক নির্যাতনের অভিযোগ এনে স্বামী নাভিদ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পাকিস্তানের বিখ্যাত সংগীতশিল্পী নাসিবো লাল। শুক্রবার (১৪ মার্চ) লাহোরেরে শাহদারা শহরে স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হন এ গায়িকা। তারপর আইনি পদক্ষেপ নিন নাসিবো।
সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী গায়িকা নাসিবো বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে আলি পার্কে অবস্থিত বাড়িতে ফিরে আসেন স্বামী নাভিদ। সে বাড়ি ফিরেই আমাকে গালিগালাজ শুরু করেন। এ সময় হাতের কাছে থাকা একটি ইট তুলে আমার মুখে আঘাত করে। আঘাতে মুখের বাম পাশে ও নাকে গুরুত্বর জখম হয়েছে।
গায়িকা নাসিবো বলেন, সে প্রায়ই আমার সঙ্গে ঝগড়া করে। কিন্তু আজ হঠাৎ করেই ইট দিয়ে আঘাত করে এবং গালিগালাজ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া নেয়া উচিত বলেও দাবি করেন তিনি।
স্বামীর বিরুদ্ধে গায়িকার মামলাটি পাকিস্তান দণ্ডবিধির (পিপিসি) ধারা ৩৪৫ (নারীর শালীনতা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তার ওপর আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ)-এর অধীনে নথিভুক্ত করা হয়েছে।
গায়িকার ভাই শহীদ লাল জানিয়েছেন, তার বোন নাসিবো ও স্বামী নাভিদের মধ্যে ছোটখাটো মতবিরোধ সাধারণ বিষয়। কিন্তু এবার পরিস্থিতি শারীরিক সহিংসতার দিকে চলে যাওয়া এফআইআর দায়ের করা হয়। তবে পরবর্তীতে তাদের সমঝোতা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে আশ্বস্তও করা হয়েছে তাদের।
এদিকে সংগীতশিল্পী নাসিবো পরবর্তীতে মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, শক্তিশালী কণ্ঠের জন্য শ্রোতামহলে ভালো অবস্থানে জায়গা করে নিয়েছেন ‘তু ঝুম’ খ্যাত গায়িকা নাসিবো। সারাইকি, পাঞ্জাবি, উর্দু ও মারোয়ারিসহ কয়েকটি ভাষায় গান করেছেন তিনি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories