শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউটিউব দেখে স্বর্ণ পাচার শিখেছিলেন, অভিনেত্রীর স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭৭ বার

দুবাই থেকে বেঙ্গালুরুতে স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের কন্নড় অভিনেত্রী রান্যা রাও। গত সপ্তাহে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কোটি রুপির স্বর্ণসহ আটক করা হয় তাকে। আগে থেকেই তথ্য পাওয়ার ভিত্তিতে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন। হিন্দুস্তান টাইমস থেকে জানা গেছে, তদন্ত চলাকালে বারবার নিজের বক্তব্য পরিবর্তন করেছেন রান্যা। প্রথমে তিনি স্বীকার করেন, এর আগেও দুবার স্বর্ণ পাচার করেছেন। তবে পরে বলেন, এবারই তার প্রথমবারের অভিজ্ঞতা।
তদন্তকারীদের কাছে রান্যা রাও স্বীকার করেছেন, ইউটিউব ভিডিও দেখে তিনি স্বর্ণ পাচারের কৌশল শিখেছেন। তার বক্তব্য অনুযায়ী, ৩ মার্চ প্রথমবার তিনি বেঙ্গালুরুতে স্বর্ণ পাচারের চেষ্টা করেন। একটি বিদেশি নম্বর থেকে ফোন পেয়ে তিনি দুবাই বিমানবন্দরের নির্দিষ্ট একটি টার্মিনালে যান এবং স্বর্ণ সংগ্রহ করেন। এরপর সেই স্বর্ণের বার দুটি প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে নিজের শরীরের সঙ্গে বেঁধে ফেলেন এবং কিছু অংশ জুতার ভেতর লুকিয়ে রাখেন।
তদন্তকারীদের প্রশ্নের উত্তরে রান্যা জানান, স্বর্ণ পাচারের নির্দেশ কে দিয়েছেন তা তিনি জানেন না। তবে যিনি বিমানবন্দরে তাকে সোনা সরবরাহ করেছিলেন, তার উচ্চতা প্রায় ছয় ফুট ছিল।
২০১৪ সালে সুপারস্টার সুদীপের বিপরীতে ‘মানিক্য’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন রান্যা রাও। পরে আরও কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করলেও, সাম্প্রতিক সময়ে তিনি অভিনয় জগতে অনিয়মিত ছিলেন।
বর্তমানে আদালতের নির্দেশে রান্যা ডিআরআই হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তদন্তকারীরা খুঁজে বের করার চেষ্টা করছেন, এই পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং অভিনেত্রীর সঙ্গে তাদের সংযোগ কীভাবে তৈরি হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories