শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চলছে ৯৭তম অস্কার প্রদান, যাদের হাতে উঠল পুরস্কার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৮৩ বার

বিশ্বের সবথেকে বড় পুরস্কারের মঞ্চ অস্কার। সেই পুরস্কারের ৯৭তম আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। বিনোদনের দুনিয়ায় সেরার সেরাদের বেছে নেওয়া হবে সেই মঞ্চে। বাংলাদেশ সময় সোমবার ভোর ৫ টায় শুরু হয়েছে অস্কার ঘোষণা।
জানা গেছে, ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’ সহ একাধিক ছবি স্থান পেয়েছে অস্কারের তালিকায়।
কাদের হাতে উঠল এবারের অস্কার?
আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেলেন তিনি।
‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করে অস্কার ছিনিয়ে নিলেন জো সালদানা। এর অবদানের জন্য মা এবং বোনকে মঞ্চ থেকেই স্যালুট জানান অভিনেত্রী; এ সময় নিজের চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।
বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
দ্বিতীয়বারের মতো অস্কার জিতে নিলেন শন বেকার। অ্যানোরা ছবিতে কাজ করে সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতলেন তিনি। তার তীক্ষ্ণ গল্প বলার এবং নিরবচ্ছিন্ন সম্পাদনায় এই বিজয় পেলেন।
এছাড়াও সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ।
এদিকে, অস্কারের জন্য সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে চলচ্চিত্র ‘এমিলিয়া পেরেজ’। ছবিটির ‘এল মাল’ গানের তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড অস্কারে ভূষিত হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories