শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবারও প্রিয় মানুষদের নিয়ে ইফতার করলেন চিত্রনায়িকা মিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৬৯ বার

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। বরাবরই অনবদ্য অভিনয়ের কারণে আলোচনায় থাকেন তিনি। অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিলেও অন্য একটি বিশেষ কারণে প্রশংসিত তিনি। প্রতি বছরই ধর্মপ্রাণ মুসলমানের পবিত্র রমজান মাসে বাসায় ইফতারের আয়োজন করেন এ অভিনেত্রী।
অভিনেত্রী মিম ভিন্ন ধর্মের হয়েও রমজানে প্রিয় মানুষদের নিয়ে ইফতার করেন। তার ক্ষেত্রে এ ঘটনা নতুন কিছু নয়। প্রতি বছরই এমনটা করে থাকেন তিনি। এবারও ব্যতিক্রম হয়নি।
রোববার (২ মার্চ) ছিল প্রথম রমজান। এদিন বাসায় প্রিয় মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করেছিলেন অভিনেত্রী মিম। ঘরোয়া পরিবেশে খাবারের টেবিলে রকমারি পদ নিয়ে ইফতারের আয়োজনের একটি ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করেছেন এ অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘বরকতময় রমজানের প্রথম ইফতার আমার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করলাম। একতা, আশীর্বাদ ও সুন্দর মুহূর্তগুলোর জন্য সবার কাছে কৃতজ্ঞ।’
জনপ্রিয় এ অভিনেত্রী ব্যক্তিজীবনে সনাতন ধর্মের অনুসারী। তবে প্রতিবছরই ঈদের সময় ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন তিনি। সেই ধারাবাহিবকতায় এবারের পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন লাস্যময়ী সুন্দরী এ তারকা।
অভিনেত্রী মিম রমজানের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। তাতে লিখেছেন, ‘রামাদান মোবারক।’ আর পাশে জুড়ে দিয়েছেন চাঁদের ইমোজি। সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন বিদ্যা সিনহা মিম। এই রিয়েলিটি শোর মাধ্যমেই শোবিজে অভিষেক হয় তার। একই বছর প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ নির্মিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। পরে ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এ অভিনেত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories