শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দৃশ্যধারণ শেষ ‘দাগি’র, ঈদে মুক্তির প্রস্ততি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭৯ বার

শক্তিমান অভিনেতা আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে গত মঙ্গলবার সিনেমাটির শুটিং সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক শিহাব শাহীন। এ সিনেমায় নিশোর বিপরীতে দ্বিতীয়বারের মতো স্ক্রিন শেয়ার করবেন তমা মির্জা।
সম্প্রতি ‘দাগি’ সিনেমার শুটিং সম্পন্ন হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন এ নির্মাতা। ক্যাপশনে লিখেছেন, ইটস র‌্যাপ আপ। হ্যাশট্যাগে লিখেছেন ‘দাগি’।
সেই ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ অন্যান্য কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, ‘ভি’ চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘র‌্যাপ আপ’! এরপর নিশো মজা করে বলেন, সব মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, শিহাব শাহীন ‘দাগি’ সিনেমায় একটি চমৎকার গল্প নিয়ে হাজির হয়েছেন এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আফরান নিশো। একটি ভালো গল্প নির্ভর চলচ্চিত্র হিসেবে ‘দাগি’ নির্মাণে পরিচালকের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ সরবরাহের চেষ্টা করেছি। আমি মনে করি ‘দাগি’ সিনেমাটি পরিচালক শিহাব শাহীনের সেরা নির্মাণ হতে যাচ্ছে। ‘দাগি’র পুরো টিম এই সিনেমার জন্য সর্বোচ্চটা দিয়েছে, যা বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করবে। ঈদে ‘দাগি’র পাশাপাশি অনেক সিনেমা আসছে। সবার জন্য আমার শুভকামনা।
তিনি আরও বলেন, ‘দাগি’ নিয়ে আমি একদমই চিন্তিত নই। কারণ আমি দেখেছি বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং ‘দাগি’ একটি অসাধারণ গল্পের সুনির্মাণ। শিহাব শাহীনের মতো পরীক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মতো অভিনেতাকে নিয়ে সিনেমা নির্মাণ করে, সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হবার কিছু নেই।
গত বছরের ডিসেম্বরে ‘দাগি’ সিনেমার শুটিং শুরু হয়। সেই সময় আফরান নিশো বলেছিলেন, আমি সব সময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই। যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে ‘দাগি’র গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।
নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দর্শক সমাদৃত হয়। এতে নিশোর অভিনয় চলচ্চিত্র বোদ্ধাদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা। ‘দাগি’ নিশোর দ্বিতীয় সিনেমা। এতেও নিশোর নায়িকা হয়েছেন তমা।
আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories