মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

অবমাননাকর মন্তব্যের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার

তেলেগু চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালিকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে তাকে আটক করা হয়। ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ৩৫৩(২) ও ১১১ ধারাসহ জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আপাতত তাকে হেফাজতে রাখা হয়েছে এবং রাজমপেটের অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।
মুরালির বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। তার গ্রেপ্তারের বিষয়ে এখন পর্যন্ত আরও বিস্তারিত তথ্য জানা যায়নি।
অভিনেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রীকে একটি নোটিশ পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, মুরালির বিরুদ্ধে আনা অভিযোগ আমলযোগ্য ও জামিন-অযোগ্য। তাকে জুডিশিয়াল কাস্টডির জন্য রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে।
পোসানি কৃষ্ণা মুরালি অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ক্র্যাক’, ‘টেম্পার’ ও ‘জেমিনি’ উল্লেখযোগ্য। বিশেষত, কমেডি চরিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি তিনি দেড় শতাধিক সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন এবং কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories