শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮২ বার

বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ১৩ বছরের প্রেমিক প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।
বিয়েতে কড়া গোপনীয়তা ছিল, ফলে বিয়ের ছবি প্রকাশে বিধিনিষেধ ছিল। বিয়ে নিয়ে আলোচনার মধ্যে নিজেই ছবি প্রকাশ করলেন মেহজাবীন। কনে সাজে মোহনীয় মেহজাবীনকে ক্যামেরার সামনে দেখা গেছে তাকে।
বিয়ের ছবি পোস্ট করে আবেগঘন মেহজাবীন ফেসবুকে লিখেছেন, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। ১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল।
এর আগে ঢাকার অদূরে একটি রিসোর্টে অনেকটা কড়াকড়ি ও নিষেধাজ্ঞায় গায়ে হলুদ সম্পন্ন হয়।
জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়। আজ হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
আমন্ত্রিত অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল যেন কেউ কোনো ছবি না তোলেন। মাইকে বার বার ঘোষণাও করা হয়। কিন্তু গোপন রাখা গেল না ছবি। অনেক কড়াকড়ি ও নিষেধাজ্ঞা থাকলেও গায়ে হলুদের দিন রাত্রেই ফাঁস হয় মেহজাবীন ও রাজীবের একাধিক ছবি।
বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।
দীর্ঘদিন ধরেই রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেমের গুঞ্জন চলে আসছিল। তারা বিয়ে সেরেছেন এমন কথাও চর্চিত ছিল শোবিজ অঙ্গনে। তবে তারা এটি নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories