বলিউডের খ্যাতনামা পরিচালক ও নৃত্য নির্দেশক ফারাহ খান। জনপ্রিয় এই তারকাকে নিয়ে ভারতের সাধারণ মানুষ সমালোচনা করছে। এরই মধ্যে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, টেলিভিশন রিয়েলিটি শো ‘মাস্টারশেফ’-এ হোলি উৎসব সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, ভারতের বিকাশ ফটক নামে এক ব্যক্তি, যিনি হিন্দুস্তানি ভাউ নামেই পরিচিত, তার আইনজীবী আলি খাসিফ খান দেশমুখের মাধ্যমে এই অভিযোগ দায়ের করেন। আইনজীবীর দাবি, ফারাহ খানের মন্তব্য হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এবং তা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে পারে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ফারাহ খান ‘হোলি’ উৎসবকে অসম্মানজনক ভাষায় উল্লেখ করেছেন, যা অনেকের অনুভূতিতে আঘাত হেনেছে। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ ও ৩৫৩ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
বর্তমানে ‘মাস্টারশেফ’-এর বিচারকের দায়িত্ব পালন করছেন ফারাহ খান। তবে তার মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
Leave a Reply