শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আজীবন আমার ঘৃণায় তোমাকে বাঁচতে হবে, কাকে ইঙ্গিত করে বললেন পরীমণি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। তার অভিনয় মুগ্ধ করে ভক্তদের। তবে কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এই নায়িকা। কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, কখনো আবার বিতর্কিত কোনো কর্মকাণ্ডের কারণে সংবাদের শিরোনাম হন তিনি। পরীমণি ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। অভিনেত্রী রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে একটি পোস্ট করেছেন, সেটা নিয়েই আলোচনা চলছে।
পরীমণি তার ফেসবুক পোস্টে বলেন, রাত জাগা আর নির্ঘুম রাত, মোটেও এক না সোনা! মা হয়ে দেখো শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না। আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো। তার ওপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না..জাস্ট ট্রাস্ট মি! রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা রেনডম ফেইসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ‍্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল তাই না?
অভিনেত্রী আরও বলেন, কাদের লাগে জানেন? যারা সুযোগ বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যাল মিডিয়ায়। শুধু মায়েদেরই এসব বিস্বাদ লাগে না।
এরপর পরী বলেন, একবার ভাবো তো,দিনের শুরু থেকে শেষ অব্দি কি কি করে একজন মা! তুমি ভাবতেও পারবা না জানোয়ার। ভাবা লাগেওনি তো বাবাদের কখনো! যারা বাবা হয় তারা সব জানে। জেনেই সব আগলে রাখে….। পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নাই। অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। ওদের কাছে ওদের মা-বাপ আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বুঝ দেয়ার মতো তোমার কিচ্ছু নেই সোনা জীবনে আর।
অভিযোগের সুরে পরীমণি বলেন, আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘৃণায় তোমাকে বাঁচতে হবে সোনা। মরে গেলে তো বেঁচেই যেটা। হসপিটালের আপডেট যায় তো সোনা তোমার ফোনে! ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি? কিছু ঘৃণা খোলাই হয়। পরী তার ফেসবুক পোস্টে কারোর নাম নেননি। তবে নেটিজেনড়া বলছে অভিনেত্রী তার প্রাক্তন স্বামী চিত্রনায়ক শরিফুল রাজকে উদ্দেশে লিখেছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার পরীমণি ও শরিফুল রাজ। এরপর তাদের সংসারে আসে পুত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। সন্তানকে নিয়ে বেশ যাচ্ছিল তাদের সংসার। তবে হঠাৎ করেই বিভিন্ন সমস্যায় বিচ্ছেদের পথে হাঁটে রাজ-পরী দম্পতি।
বিবাহ বিচ্ছেদের পর পরীমণি ছেলেকে দেখাশুনার দায়িত্ব নেন একাই। সন্তানকে সঙ্গে নিয়ে ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন তিনি। বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরী জানিয়েছেন, বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি শরিফুল রাজ। সবটা তার নিজেরই সামলাতে হয়েছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories