শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভেঙে গেল হৃদয় খানের তৃতীয় সংসারও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ বার

সংগীতের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে মাঝে মধ্যেই আলোচনায় জায়গা করে নিয়ে থাকেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। বিশেষ করে বারবার বিয়ে ও বিচ্ছেদের জন্য একাধিকার শিরোনাম হয়েছেন তিনি।
এ তারকা গায়ক ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালের প্রথম দিকে পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন। ছয় মাসের মাথায় ভেঙে যায় সেই সংসার। এর কয়েক বছর পর নিজের থেকে বয়সে বড় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে হইচই ফেলে দিয়েছিলেন। ২০১৪ সালের ১ আগস্ট সুজানাকে বিয়ে করেন। যা পরের বছরের ৬ এপ্রিল বিচ্ছেদে গড়ায়।
এ মডেলের সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পরই ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কিন্তু সেই বিয়েও টিকে উঠল না। এবার জানা গেল, হুমায়রার সঙ্গেও বিচ্ছেদ হয়েছে হৃদয় খানের।
বিয়ে পর কয়েক বছর সংসার করলেও গায়কের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে নিজেই ডিভোর্স দিয়েছেন হুমায়রা। যা সংবাদমাধ্যমকে হৃদয় খানের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, অনেক আগেই হুমায়রা ও হৃদয়ের বিচ্ছেদ হয়েছে। হৃদয়ের ওপর বিভিন্ন কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠিয়েছেন হুমায়রা। কিন্তু বিষয়টি হৃদয় ও তার পরিবার গোপন রেখেছেন।
এ ব্যাপারে জানতে সংবাদমাধ্যম থেকে হৃদয় খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খুবই সেনসেটিভ। এ জন্য আপাতত এ নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে অন্য কোনো কথা থাকলে বলুন।
এদিকে হৃদয় খানের বাবা সংগীত পরিচালক রিপন খান বলেন, এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমি। হৃদয়ের সঙ্গেও বিষয়টি নিয়ে আমার কোনো আলোচনা হয়নি। এ নিয়ে কথা বলতে ইচ্ছুক নই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories