শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গোপনে বিয়ে’র প্রশ্নের জবাবে যা বললেন চিত্রনায়িকা পপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার

একসময়ের আলোচিত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। অভিনয়গুণে দর্শকহৃদয়ে অল্প সময়ের মধ্যে জায়গা করে নেয়া এই অভিনেত্রী বছর পাঁচেক আগে হঠাৎ করেই আড়ালে চলে যান। যা শুরুতে স্বাভাবিক মনে করেছিলেন সিনেমা সংশ্লিষ্টরা।
তবে সময়ের পরিক্রমায় বিষয়টি নিয়ে শুরু হয় ধোঁয়াশা। পপির অন্তরালে যাওয়ার রহস্য উন্মোচন করতে গিয়ে জানা যায়―গোপনে বিয়ে, সংসার ও সন্তান আগমনের খবর। কিন্তু এ নিয়ে কখনো মন্তব্য পাওয়া যায়নি তার। সম্প্রতি পারিবারিক এক ইস্যুতে ফের আলোচনায় আসেন তিনি। তখন ধীরে ধীরে প্রেম-বিয়ে-সন্তানসহ সবই প্রকাশ্যে আসতে থাকে। আর সার্বিক পরিস্থিতি নিয়ে ভিডিও বার্তা দেন এ নায়িকা।
এদিকে পপির প্রকাশ্যে আসার পর তার গোপন বিয়ের কারণ নিয়ে শুরু হয় প্রশ্নবান। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে গোপনে বিয়ে নিয়ে এ অভিনেত্রী বলেন, মোটেও বিয়ের খবর গোপন করিনি। মা-বাবা, ভাই-বোন, পরিবার, আত্মীয়-স্বজন, ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সবাই আমার বিয়ের খবর জানতেন।
তিনি বলেন, সিনেমার পপির ব্যাপারে সবার আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমারও তো ব্যক্তিগত জীবন আছে। সেই জীবনের কতটুকু আমি পাবলিকলি জানাব, কী জানাব না―তা তো একান্তই আমার ব্যাপার। এসব জানানোর জন্য কোনো বাধ্যবাধকতা নেই আমার।
এ অভিনেত্রী বলেন, আমার মনে হয়েছে বিয়ের খবর পরিবার ও ইন্ডাস্ট্রির মানুষরা জানলেই চলবে। ইন্ডাস্ট্রির চিত্রনায়ক রিয়াজ, নিপুণ, ফেরদৌসসহ অনেক বন্ধুরাই জানতো।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমা দিয়ে সাফল্য পান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় কাজ করেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories