মনিরুজ্জামান মনিরের লেখা দেশাত্বাবোধক গান থাকছে।
এছাড়াও কবি খোসনুর, মুন্সী ওয়াদুদ, ফরিদা ফারহানা গান লিখেছেন। তাদের লেখা গান গাইবেন রিজিয়া পারভিন, পিয়াল হাসান, দিঠি আনোয়ার, নওশীন তাবাস্সুম স্মরণ, সালমা জাহান, সুলতানা চৌধুরী, মোহিন খান এবং মোমিন বিশ্বাস। ‘ভাষার গান’-এর সংগীত পরিচালনা করবেন মোহাম্মদ ইসহাক।
অনুষ্ঠানের মূল পরিকল্পনা ও গবেষণায় রয়েছেন পিয়াল হাসান।
তিনি বলেন, এই আয়োজনটি আমার জন্য বিশেষ কিছু। একসঙ্গে এতগুলো মহান ব্যক্তিকে পাওয়া বিরাট ব্যাপার। তারা যথেষ্ট শ্রম দিয়ে একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম উপহার দিয়েছেন। আশা করছি আয়োজনটি বিটিভি দর্শকের কাছে ভালো লাগবে।
দীর্ঘদিন পর বিটিভির আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাস থেকে ফিরে রিজিয়া পারভিন। বলেন, অনেকদিন বিটিভিতে গাইতে পারিনি। বিটিভিকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।
মাহবুবা জেমীনের প্রযোজনা ও ফিরোজ আহমেদ দুলালের নির্দেশনায় অনুষ্ঠানটি বিটিভির পর্দায় আগামী ২১ ফেব্রুয়ারি রাত ১০ টার সংবাদের পর দেখানো হবে।
Leave a Reply