শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলিয়া ভক্তদের জন্য সুসংবাদ, শুভেচ্ছা পাচ্ছেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ বার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তার অভিনয় মুগ্ধ করেছে ভক্তদের। সেইসঙ্গে আলিয়া তার ফ্যাশন সেন্সের জন্যও প্রশংসা পান। অভিনেত্রীকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে বলিউডে। সম্প্রতি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম হাইপ অডিটরের প্রতিবেদনে দেখা গেছে, ইনস্টাগ্রামে বিশ্বের শীর্ষ প্রভাবশালী অভিনেত্রীদের মধ্যে আলিয়া দ্বিতীয় স্থানে রয়েছেন। এ তালিকায় তিনি ডোয়াইন জনসন ও জেনিফার লোপেজের মতো আন্তর্জাতিক তারকাদেরও পেছনে ফেলেছেন।
বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, আলিয়ার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৮৬.১ মিলিয়ন উল্লেখ করা হয়েছে, যা তাকে ভারতের সর্বাধিক অনুসৃত সেলিব্রিটিদের মধ্যে অন্যতম করে তুলেছে। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলচ্চিত্র প্রচারণা, ব্র্যান্ড সহযোগিতা এবং ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করার মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে বেশ ভালো ভাবেই যোগাযোগ রেখেছেন।
তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই
হঠাৎ কনসার্ট বাতিল, হাসপাতালে ভর্তি শাকিরা
এছাড়া, মার্কিন সাময়িকী টাইমের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও আলিয়া ভাটের নাম অন্তর্ভুক্ত হয়েছিল। পরিচালক টম হার্পার তার সম্পর্কে লিখেছেন, আলিয়া শুধুমাত্র বিশ্ব চলচ্চিত্র জগতের একজন প্রতিভাময়ী অভিনেত্রীই নন, প্রায় এক দশকের বেশি সময় ধরে তিনি ভারতীয় ছবিতে কৃতিত্বের সঙ্গে কাজ করে চলেছেন।
আলিয়া ভাটকে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন তার এই সাফল্যের কারণে। তবে অনেকেই অভিনেত্রীর স্যোশাল মিডিয়াতে প্রশ্ন করেছেন তার সাফল্য নিয়ে। তবে সেসব নিয়ে ভাবছেন না অভিনেত্রী। আলিয়া নিজের কাজ নিয়েই ব্যস্ত আছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories