শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাবা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার

জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বাবা হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেতা নিজেই ভক্তদের সঙ্গে এই আনন্দের খবর ভাগ করে নিয়েছেন। পরমব্রত ও তার স্ত্রী প্রিয়া চক্রবর্তী একসঙ্গে কয়েকটি একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে।
ভালোবাসা দিবসের পরের দিন সকালে নিজেই সুখবর দিলেন পরম-প্রিয়া। সোশ্যাল মিডিয়ায় চারটা ছবি পোস্ট করে একথা জানান তিনি। তাদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। প্রিয়া পোস্টে লেখেন, প্রথম ছবিটি আমাদের, ২ নম্বরে বড় সন্তান নিনা, তিনের ছবিটি বাঘার। চার নম্বর ছবি দিয়ে তিনি জানান, আমাদের ভালোবাসা বাড়ছে। ছোট সন্তান আসতে চলেছে খুব তাড়াতাড়ি।
বেশ কিছু দিন ধরেই প্রিয়াকে নিয়ে এ রকমই গুঞ্জন শোনা যাচ্ছিল। ভারতীয় সংবাদমাধ্যমকে প্রিয়া জানান, তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকের মতে, সব ঠিক থাকলে আগামী জুন মাসে তাদের সন্তান পৃথিবীর আলো দেখবে।
প্রিয়া বলেন, প্রতিদিনের মতো ব্যস্ত সময় কাটাচ্ছিলাম। তারপর চিকিৎসকের পরামর্শ নিতে যাই। সবকিছু ঠিকঠাক থাকায় মনে হলো, এবার সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার সময় এসেছে। এরপরই এই দম্পতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।
বিয়ের আগে তারা নিজেদের ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিতেন। বিয়ের পরও তাদের বন্ধুত্ব অটুট রয়েছে, এবার তাদের পরিবারে নতুন সদস্য যুক্ত হতে চলেছে। এই খবরে পরমব্রত ও প্রিয়াকে অভিনন্দন জানিয়েছেন তাদের সহকর্মী, বন্ধুবান্ধব ও ভক্তরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories