শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইত্যাদি’র ঈদ আয়োজনে হাদী-সাবিনার গান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ বার

আট বছর আগে শেষবার কোনো গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন। এরপর গত সোমবার বিকেলে সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন নতুন আরেকটি গানে কণ্ঠ দিলেন। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য তৈরি দেশাত্মবোধক গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান; সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। বিষয়টি নিশ্চিত করেছেন ইমন নিজেই।
তিনি বলেন, হানিফ ভাইয়ের অনুরোধেই সাবিনা আপা গানটি গাইতে রাজি হয়েছেন। আমার সৌভাগ্য দু’জন বরেণ্যকে এক সঙ্গে এতগুলো বছর পর পেয়েছি। এটা সম্ভব হয়েছে হানিফ সংকেত ভাইয়ের জন্য।
তিনি আরো বলেন, অসুস্থতার ধকল কাটিয়ে সাবিনা আপা চমৎকার গলায় কণ্ঠ দিয়েছেন। বুঝতেই দেননি তিনি ক’ দিন আগেই অসুস্ত ছিলেন। আসলে ভালো গান পেলে তিনি চনমনে হয়ে ওঠেন।
সাবিনা ইয়াসমীন বলেন, ‘হানিফ সংকেতের সঙ্গে আমার সম্পর্কটা যে পর্যায়ের, তাঁকে না বলাটাও সম্ভব নয়, তাই গানটি গেয়েছি। এই গানের মাধ্যমে অনেক বছর পর হাদী (সৈয়দ আব্দুল হাদী) ভাইয়ের সঙ্গে নতুন গান গাওয়া হলো। আড্ডাও হলো। সময়টাও ভালো কাটল।’ গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘এই গানে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বন্দনা চমৎকারভাবে করা হয়েছে। রফিক (মোহাম্মদ রফিকউজ্জামান) ভাই যেভাবে গানের কথাগুলো লিখেছেন, ইমনও দারুণ সুর করেছে। সংগীতায়োজনেও একটা নতুনত্ব আছে।’
সাবিনা ইয়াসমীনের মতো একই সুরে কথা বললেন সৈয়দ আব্দুল হাদী, ‘হানিফ (সংকেত) তো নাছোড়বান্দা। সে যেটা চায়, করেই ছাড়ে। অনেক দিন নতুন গান গাওয়া হয় না, সেভাবে আগ্রহও পাই না। হানিফ এমনভাবে বলল, গানটাও ভালো লাগল, তাই গাইলাম। দেশের গান সাধারণত একটু ধীরগতির হয়। কিন্তু এই গানটা একটু দ্রুতগতির, জমজমাট গান যাকে বলে। যেহেতু হানিফের ঈদের অনুষ্ঠানে গানটি প্রচারিত হবে, তাই সুরে ও সংগীতে উৎসবের আবহটাও রাখার চেষ্টা করা হয়েছে। দেশাত্মবোধক গানের ব্যাপারটাই হচ্ছে কথাগুলো পরিচ্ছন্নভাবে বলা হয়, এখানেও সেটাই বজায় ছিল।
সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীনের সঙ্গে এই গানে বর্তমান সময়ের আরও ১০ জন সংগীতশিল্পী কণ্ঠ দিয়েছেন। তারা হলেন রাজীব, কিশোর, সাব্বির, ইমরান, অয়ন চাকলাদার, লিজা, খেয়া, সিঁথি সাহা, অবন্তি সিঁথি ও আতিয়া আনিসা।
এক বছর বিরতির পর গত ৩১ জানুয়ারি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে ওঠেন সাবিনা ইয়াসমীন। সোয়া এক ঘণ্টা মঞ্চে গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন। গত সোমবার দুপুরেও তাঁকে মগবাজারের একটি রেকর্ডিং স্টুডিওতে পাওয়া গেল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories