শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভক্ত ‘নুসরাত ফারিয়া’র সঙ্গে চিত্রনায়িকা ফারিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ বার

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সাধারণত খুব একটা আলোচনায় দেখা যায় না তাকে। তবে সিনেমা সংশ্লিষ্ট বিষয় হলে অন্য ব্যাপার। এবার এই অভিনেত্রী ব্যতিক্রমী এক অভিজ্ঞতার শিকার হয়েছেন। যা সাধারণত আজকাল দেখা যায় না বললেই চলে।
বেশ আগের সময় দেখা যেত, সিনেমার পছন্দের তারকাদের নামে প্রত্যন্ত অঞ্চলের ছেলে-মেয়েদের নাম রাখতেন মা-বাবারা। এ ধরনের রীতি এখনো রয়েছে। কিন্তু তা খুব একটা চোখে পড়ে না।
এবার একটি সিনেমার শুটিং করতে গিয়ে এ ঘটনারই প্রমাণ পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বর্তমানে ‘জ্বীন ৩’ সিনেমার শুটিংয়ের জন্য মুন্সিগঞ্জ অবস্থান করছেন তিনি। সেখানে নদীর ঘাটে শুটিং চলছে। আর শুটিংয়ের সময় এক কিশোরী ভক্তের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর।
এ সময় নায়িকা জানতে পারেন, ওই কিশোরীর নামও নুসরাত ফারিয়া। তারপর ওই কিশোরীর সঙ্গে একটি ছবি তুলেন অভিনেত্রী। ‘ইন্ট্রুডিউসিং নুসরাত ফারিয়া’ ক্যাপশন দিয়ে আপ্লুত তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘ছোট বেলায় শুনতাম নায়ক-নায়িকাদের নামে নাম রাখে। বড় বেলায় এসে প্রমাণ পেলাম। শুটিং করতে এসে নদীর ঘাটে দেখা।
প্রসঙ্গত, এ মাসের শুরুর দিকে মুন্সিগঞ্জে শুরু হয়েছে ‘জ্বীন ৩’ সিনেমার শুটিং। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পেতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories