শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পরীকে’ চাইলেন শেখ সাদী, দিনভর চর্চার পর স্পষ্ট করলেন পরীমণি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার

চলছে ফেব্রুয়ারি মাস। এ মাসের দ্বিতীয় সপ্তাহকে বলা হয় ভ্যালেন্টাইন উইক। ভালোবাসার সপ্তাহে নিজের মনের ইচ্ছার কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের আলোচিত সংগীতশিল্পী শেখ সাদী। আর মনের ইচ্ছার কথা জানানোর পরই তা নিয়ে শুরু হয়েছে নানা চর্চা।
রোববার রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে এবং অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন শেখ সাদী। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। পরী আমার।’ এরপরই জুড়ে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি।
এ ক্যাপশন দৃষ্টি এড়ায়নি নেটিজেনদের। এমনকি চিত্রনায়িকা পরীমণিরও নজরে পড়েছে। তিনি দরজার আড়াল থেকে উঁকি দেয়া একটি পুতুলের ইমোজি দিয়ে মন্তব্য করেছেন, ‘ওহ’। এরপরই ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা তাদের নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। কেউ কেউ বলছেন, ভালোবাসার সপ্তাহে ভালোবাসা দিবসের আগ মুহূর্তে ফেসবুকে মনের কথা জানালেন শেখ সাদী।
এ ব্যাপারে সোমবার একটি সংবাদমাধ্যমকে শেখ সাদী বলেন, তেমন সিরিয়াস কিছু ভেবে দেইনি। এরপরও সবাই যে এত সিরিয়াসলি নেবে, তা ভাবতেও পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব। আমরা সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে। এর থেকে আর বেশি কিছু নয়।
ক্যাপশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চ্যাটজিপিটির কাছে ক্যাপশন চেয়েছিলাম। সেখান থেকেই এ ধরনের একটি বাক্য পেয়েছি। তারপরই জানতে চাওয়া হয় গায়কের কাছে, চ্যাটজিপিটি কি আপনার মনের কথা বুঝে গেল? হাসতে হাসতে শেখ সাদী বলেন, বিশ্বাস করুন, চ্যাটজিপিটি বেশ স্মার্ট। কিন্তু বিষয়টি এমন নয়। তবে এটা ঠিক, প্রতিটি ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হউক। “পরি”র মতো, তাই লিখেছি। তাহলে আমি এখন পরি পেতে পারি।
এদিকে শেখ সাদীর এ পোস্ট নিয়ে দিনভর যখন নানা চর্চা হচ্ছে, তখন ‘শেখ সাদী’র নাম উল্লেখ না করেই বিষয়টি স্পষ্ট করলেন চিত্রনায়িকা পরীমণি। এদিন রাত ৯টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওরে পরী মানে ডানা ওয়ালা পরী, পরীমণি না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories