শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মৃত্যুর আগে সঞ্জয় দত্তের নারী ভক্ত অভিনেতার নামে রেখে যান ১০০ কোটির সম্পত্তি, এরপর যা ঘটেছিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার

বলিউড তারকা সঞ্জয় দত্তকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। একসময় তার ‘চকোলেট বয়’ ইমেজ তরুণীদের হৃদয়ে ঝড় তুলেছিল। তবে ২০১৮ সালে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা—এক নারী ভক্ত মৃত্যুর আগে তার নামে ৭২ কোটি রুপির সম্পত্তি লিখে যান। যেটা বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটির বেশি।
টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, ২০১৮ সালে হঠাৎ সঞ্জয় দত্তের কাছে থানার পক্ষ থেকে ফোন আসে। পুলিশ জানায়, নিশা পাতিল নামে এক নারী ১৪ দিন আগে মারা গেছেন এবং মৃত্যুর আগে তিনি তার সম্পত্তি অভিনেতার নামে লিখে গেছেন। সঞ্জয় দত্ত প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সম্পত্তিটি মৃতার পরিবারের কাছেই ফিরে যাওয়া উচিত। তবে ব্যাংকের কাগজপত্রে তার নাম নমিনি হিসেবে উল্লেখ থাকায় এটি সহজ ছিল না।
এই ঘটনায় অবাক হলেও সম্পত্তির প্রতি একটুও আগ্রহ দেখাননি সঞ্জয় দত্ত। তিনি বলেন, ভক্তরা আমাদের ভালোবাসেন, অনেক কিছু করেন, কিন্তু এই ঘটনা আমাকে সত্যিই হতবাক করেছে। আমি নিশাকে চিনতাম না, তবে তিনি যা করেছেন, তা অবিশ্বাস্য। আমি সম্পত্তির এক কণাও নেব না।
আইনি প্রক্রিয়ায় জড়ানোর পরও তিনি একই অবস্থানে থাকেন এবং জানান, তিনি প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে রাজি আছেন, যাতে সেই নারী ভক্তের পরিবারের সদস্যরাই এই সম্পত্তির অধিকার পান।
বলিউডের অন্যতম সফল অভিনেতা সঞ্জয় দত্ত বর্তমানে প্রায় ২৯৫ কোটি রুপির মালিক। তিনি একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত, মুম্বাই ও দুবাইতে তার বিলাসবহুল বাড়ি রয়েছে। চলচ্চিত্রের পাশাপাশি তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন এবং সিনেমা ভেদে তিনি ৮ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories