শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মঞ্চ থেকেই গায়ককে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ বার

পাঞ্জাবি সংগীতশিল্পী হার্ডি সান্ধুকে লাইভ শো চলাকালীন পুলিশের হাতে আটক হতে হয়েছে। শনিবার রাতে চণ্ডীগড়ের সেক্টর ৩৪-এ অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে অনুমতি ছাড়াই পারফর্ম করায় তাকে আটক করা হয়।
এনডিটিভি থেকে জানা যায়, আয়োজক সংস্থা শুধুমাত্র ফ্যাশন শো আয়োজনের অনুমতি নিয়েছিল, তবে সেখানে হার্ডি সান্ধুর পারফরম্যান্সের কথা উল্লেখ ছিল না। আয়োজকরা দাবি করেছিলেন, শুধু রেকর্ড করা গান বাজানো হবে। কিন্তু লাইভ পারফরম্যান্স শুরু হলে পুলিশের হস্তক্ষেপে গায়ককে আটক করা হয়।
অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্য আদালতে
মৃত্যুর আগে সঞ্জয় দত্তের নারী ভক্ত অভিনেতার নামে রেখে যান ১০০ কোটির সম্পত্তি, এরপর যা ঘটেছিল
হার্ডির শো চলাকালীন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছে। তবে আয়োজকরা দ্রুত লাইভ শো-এর অনুমতি নেওয়ার ব্যবস্থা করেন। অনুমতি নিশ্চিত হওয়ার পর পুলিশ হার্ডি সান্ধুকে ছেড়ে দেয়।
প্রসঙ্গত, সংগীতের পাশাপাশি হার্ডি সান্ধু অভিনয়েও নিজের প্রতিভা দেখিয়েছেন। বলিউডে তার অভিষেক হয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের জীবনীচিত্র ‘৮৩’-এর মাধ্যমে। সংগীতে ‘টাকিলা শট’ তার প্রথম গান হলেও ‘সোচ’ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এরপর ‘ব্যাকবোন’, ‘কেয়া বাত হ্যায়’ ও ‘বিজলি বিজলি’-র মতো হিট গান উপহার দিয়েছেন এই পাঞ্জাবি গায়ক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories