শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সালমানের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন, হত্যার পরিকল্পনায় গ্রেপ্তার সন্দেহভাজনদের জামিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার

বলিউড তারকা সালমান খানের পানভেল ফার্মহাউজে হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে জামিন দিয়েছে মুম্বাই হাইকোর্ট। তদন্ত সংস্থার দাবি, তারা কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত এবং সালমানকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ১৪ এপ্রিল বান্দ্রায় সালমানের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায় তদন্তের সময় পুলিশ ফার্মহাউজে হামলার পরিকল্পনার তথ্য জানতে পারে। অভিযুক্ত ভাসিম চিকনা ও সন্দীপ বিষ্ণোইকে দ্রুতই আটক করা হয়।
পরবর্তীতে পুলিশ জানতে পারে, অজয় কাশ্যপ নামের একজন ব্যক্তি সালমানের ফার্মহাউজে নজরদারি চালিয়েছিল, যার সঙ্গে গ্রেপ্তার হওয়া দুইজনের যোগাযোগ ছিল। তবে আসামিদের আইনজীবীর দাবি, তারা কোনো ষড়যন্ত্রে জড়িত ছিল না এবং বিষ্ণোই গ্যাংয়ের সদস্যও নন।
অন্যদিকে, গত বছর সালমান খানকে কেন্দ্র করে আলোচনা লেগেই ছিল। ভারতের প্রাক্তন প্রতিমন্ত্রী ও আলোচিত রাজনীতিবিদ বাবা সিদ্দিকির খুন হন কয়েকমাস আগেই। গত ১২ অক্টোবর বান্দ্রা ইস্টে ছেলে জিশান সিদ্দিকীর অফিসের কাছে গুলি করে খুন করা হয় বাবা সিদ্দিকিকে। আর এ ঘটনার পর থেকেই সালমানের নিরাপত্তার বিষয়টি জোরদার করা হয়।
বাবা সিদ্দিকির হত্যার পেছনে হাত রয়েছে আলোচিত বিষ্ণোই গ্যাংয়ের, এমনটাই ধারণা করে পুলিশ। বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টরাও খুনের দায় স্বীকার করেছিলেন। বছরের শেষে মুম্বাই পুলিশের তদন্ত থেকে জানা যায়, সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই খুন হতে হয়েছে বাবা সিদ্দিকিকে। এমনকি ২০২৪ সালের ১৪ এপ্রিল সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের দুর্বৃত্তরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories