সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ‘গরিবের ত্রাতা’ হিসেবে পরিচিতি পাওয়া বলিউড অভিনেতা সোনু সুদ এবার আইনি সমস্যায় পড়েছেন। তার বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ উঠেছে, যা নিয়ে আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, পাঞ্জাবের লুধিয়ানায় একটি ভুয়া বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত মামলায় সোনু সুদের নাম উঠে এসেছে। পুলিশের তথ্য অনুযায়ী, লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্না অভিযোগ করেছেন যে, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি তাঁকে রিজিকা কয়েন নামের একটি বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ রুপি বিনিয়োগ করতে প্রলুব্ধ করেন।
এই মামলার বিষয়ে সোনু সুদকে সাক্ষ্য দিতে আদালতে ডাকা হয়েছিল। তবে তিনি উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছবি: সংগৃহীত
এই মামলার বিষয়ে সোনু সুদকে সাক্ষ্য দিতে আদালতে ডাকা হয়েছিল। তবে তিনি উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছবি: সংগৃহীত
এই মামলার বিষয়ে সোনু সুদকে সাক্ষ্য দিতে আদালতে ডাকা হয়েছিল। তবে তিনি উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ১০ ফেব্রুয়ারির মধ্যে পরোয়ানা কার্যকর করে প্রতিবেদন জমা দিতে হবে। যদি তা বাস্তবায়ন করা সম্ভব না হয়, তবে তার ব্যাখ্যা আদালতে দিতে হবে।
আদালতের দেয়া আদেশে বলা হয়েছে, সোনু সুদকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দেয়া হল।
Leave a Reply