শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিমানবন্দরে অভিনেতা আটক, পাসপোর্ট কেন্দ্র করে বিতর্ক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫ বার

এমন অনেক তারকারাই আছেন যারা খুব বেশি সিনেমা করেন না। তবে অল্প কিছু সিনেমায় অভিনয় করেই তারা পরিচিতি পান। এমনই এক অভিনেতা নীল নিতিন মুকেশের। ক্যারিয়ারে সেভাবে তেমন বক্স অফিস হিট সিনেমা নেই। তবে কিছু চরিত্রের কারণে দর্শকের পছন্দের তালিকায় নিজের স্থান করে নিয়েছেন তিনি।
বলিউডের কিংবদন্তি গায়ক মুকেশের ছেলে নীল নিতিন মুকেশ। সে সূত্র ধরে অনেক সঙ্গে থেকেই বিনোদন দুনিয়ার সঙ্গে যোগাযোগ ছিল তার। এবার নীল এক সাক্ষাৎকারে বিমানবন্দরে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, নিউ ইয়র্ক বিমানবন্দরে একটি অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন নীল। তাকে ইমিগ্রেশন অফিসার আটক করেছিল, তার ভারতীয় পাসপোর্ট ঘিরেই তৈরি হয় নানান প্রশ্ন। অভিনেতা যে ভারতীয় নাগরিক সেটাই মেনে নিতে পারছিল না নিউ ইয়র্ক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঘটনা নিয়ে নীল নিতিন মুকেশ বলেন, আমি যখন ‘নিউ ইয়র্ক’ সিনেমাটি করছিলাম সেসময়ই নিউ ইয়র্ক বিমানবন্দরে আমাকে আটক করা হয়েছিল। তারা বিশ্বাস করতে অস্বীকার করেছিল যে আমি ভারতীয়। আমার কাছে ভারতীয় পাসপোর্ট ছিল তারপরেও নানান বিতর্ক হয়। সেসময়ে আমাকে আটক করা বেশ বড় খবর হয়ে দাঁড়িয়েছিল। এমনকি তারা আমাকে উত্তর দিতে বা নিজের স্বপক্ষে কিছু বলতেও দেয়নি
এক সাক্ষাৎকারে ঘটনা নিয়ে নীল নিতিন মুকেশ বলেন, আমি যখন ‘নিউ ইয়র্ক’ সিনেমাটি করছিলাম সেসময়ই নিউ ইয়র্ক বিমানবন্দরে আমাকে আটক করা হয়েছিল। ছবি: সংগৃহীত
এক সাক্ষাৎকারে ঘটনা নিয়ে নীল নিতিন মুকেশ বলেন, আমি যখন ‘নিউ ইয়র্ক’ সিনেমাটি করছিলাম সেসময়ই নিউ ইয়র্ক বিমানবন্দরে আমাকে আটক করা হয়েছিল। ছবি: সংগৃহীত
অভিনেতার জানান, জিজ্ঞাসাবাদ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি নীল তার পরিচয় স্পষ্ট করার অনুমতি দেয়ার আগে তাকে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়েছিল।এরপর নীল বলেন, চার ঘণ্টা পর তারা এসে জিজ্ঞেস করল, তোমার কী বলার আছে? তখন আমি শুধু বললাম, আমাকে গুগল করুন। তখন তারা এতটাই বিব্রত হয় যে তারা আমাকে আমার উত্তরাধিকার, আমার দাদা এবং বাবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে।
সম্প্রতি নীল অভিনয় করেছেন ‘হিসাব বারাবার’ সিনেমায়। অশ্বিনী ধীর পরিচালিত এই ছবিতে আর মাধবনের পাশাপাশি অভিনয় করেছেন কীর্তি কুলহারি, রেশমি দেশাই এবং ফয়জল রশিদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories