শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

মারা গেলেন জনপ্রিয় গায়িকা-অভিনেত্রী মারিয়ান ফেইথফুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ বার

একসময়ের প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে এ ব্রিটিশ তারকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গায়িকার মুখপাত্র।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মারিয়ান ফেইথফুলের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন―গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আপনাদের প্রিয় গায়ক, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। লন্ডনে তার শান্তিপূর্ণ পরিবারের সদস্যদের উপস্থিতিতে মৃত্যু হয়েছে তার। তাকে অনেক মিস করা হবে।
মারিয়ান ফেইথফুল ষাটের দশকে ‘অ্যাজ টিয়ার্স গো বাই’ গানের জন্য শ্রোতামহলে ব্যাপক পরিচিত ছিলেন। গানটি দ্য রোলিং স্টোনস ব্যান্ডের কিথ রিচার্ডস ও মিক জ্যাগার লিখেছিলেন। এর আগে ১৯৬০ সালে ব্যান্ডটির ম্যানেজার অ্যান্ড্রু লুগ ওল্ডহ্যাম লন্ডনের একটি পার্টি থেকে আবিষ্কার করেছিলেন মারিয়ান ফেইথফুলকে।
গায়িকার অফিশিয়াল ওয়েবসাইটে তার জীবনী অনুসারে ‘অ্যাজ টিয়ার্স গো বাই’ প্রকাশ হওয়ার সময় তার বয়স ছিল মাত্র ১৬ বছর। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগীত নিয়ে কাজ করেছেন।
সংগীতরে পাশাপাশি পর্দায় অভিনয়ও করতে দেখা গেছে তাকে। ১৯৬৮ সালে ‘গার্ল অন এ মোটরসাইকেল’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া ১৯৬৯ সালে ‘হ্যামলেট’সহ অন্যান্য কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মারিয়ান ফেইথফুল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories