রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

কার সঙ্গে গভীর প্রেমে জড়িয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। একসময় পর্দায় নিয়মত দেখা যেত তাকে। এখন আর খুব একটা দেখা যায় না। তবে বিভিন্ন রিয়েলিটি শোয়ের অনুষ্ঠানে অতিথি ও বিচারক হিসেবে মাঝে মধ্যে হাজির হয়ে থাকেন এ অভিনেত্রী।
শবনম ফারিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে মাঝে মধ্যেই ক্যারিয়ার সংশ্লিষ্টসহ ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় এবার ব্যক্তিজীবনের প্রেম সংক্রান্ত ব্যাপার নিয়ে কথা বললেন তিনি।
বুধবার ফেসবুক ভেরিফায়েড পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে শবনম ফারিয়া জানিয়েছেন, যার সঙ্গে প্রেম করেছেন, সে না জানিয়েই যুক্তরাষ্ট্রে চলে যায়। আর জীবন নিয়ে যতবারই উত্তেজিত হয়েছেন, সেটিই জীবন থেকে ফসকে গেছে।
এ অভিনেত্রী লিখেছেন, ‘কয়েক বছর আগে একটি গভীর প্রেমে পড়েছিলাম। মনে হয়েছিল জীবনের সব কঠিন মুহূর্ত আমাকে শুধ তার কাছে নিয়ে আসার জন্যই ছিল। সবকিছু একবছর বেশ ঠিকঠাক ছিল।
তিনি লিখেছেন, একদিন হঠাৎ করেই সে হারিয়ে গেল। আইনশৃঙ্খলা বাহিনী পর্যন্ত কোনো খোঁজ পেল না তার। একমাস পর জানতে পারলাম যুক্তরাষ্ট্র গিয়ে সে আশ্রয়ের জন্য আবেদন করেছে। কখনো আর ফিরে আসবে না।
এ অভিনেত্রী লিখেছেন, ‘যখনই জীবনে কোনো কিছু নিয়ে সত্যিকার অর্থে উত্তেজিত হই, তখনই ফসকে যায় সেটা। মনে হয় জীবনের জন্য যেন আলাদা করে কোনো চিত্রনাট্য লেখা আছে। তবে নিজেকে এই ভেবে সান্ত্বনা দেই যে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি হয়তো আমাকে এমন কিছু থেকে রক্ষা করেন, যা দেখতে পাই না আমি। এরপরও প্রশ্ন থেকে যায়, উত্তেজিত হওয়া কীভাবে বন্ধ করব? কেননা, উত্তেজনার পরের পতনটি যেন দ্বিগুণ কষ্টদায়ক।
এদিকে শবনম ফারিয়ার এ স্ট্যাটাস নিয়ে রহস্যের শুরু হয়েছে। কার সঙ্গে গভীর প্রেমে জড়িয়েছিলেন, তিনি ইন্ডাস্ট্রির কেউ, নাকি বাইরের কেউ―এ নিয়ে কৌতূহল দেখা গেছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি এ অভিনেত্রীকে।
প্রসঙ্গত, একসময় পর্দায় নিয়মিত দেখা গেলেও এখন নিজেকে অনেকটা আড়াল করেছেন শবনম ফারিয়া। আগের মতো পর্দায় নিয়মিত নন তিনি। তবে নতুন অধ্যায় শুরু করেছেন। পর্দায় বিচারক হিসেবে দেখা মিলে তার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories